হোম > খেলা > ফুটবল

জোড়া গোলে পিডব্লিউডির জয়ের নায়ক মারাত

বাংলাদেশ ফুটবল লিগ

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল লিগে আজ বিদেশি খেলোয়াড়ে ঠাসা ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেল পিডব্লিউডি। তারা ২-১ গোলে হারায় জামাল ভূঁইয়ার দল ব্রাদার্সকে। এই ম্যাচে জয়ের নায়ক পিডব্লিউডির রাশিয়ান ফরোয়ার্ড দোসাভা তারেক মারাত। দলের পক্ষে দুটি গোলই করেন এই বিদেশি।

অন্যদিকে, একাদশে ৭ বিদেশি নিয়ে খেলেছে ব্রাদার্স। কিন্তু হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এই হারে লিগে রেলিগেশন ঝুঁকিতে রয়েছে ব্রাদার্স। ১৩তম রাউন্ডের খেলা শেষে টেবিলের সাত নম্বরে থাকা ব্রাদার্সের অর্জন ১৩ পয়েন্ট। এখন পিডব্লিউডিরও অর্জন ১৩ পয়েন্ট। গোল গড়ে পিছিয়ে থাকায় আট নম্বরে রয়েছে দলটি।

ফেডারেশন কাপে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে খেলার টিকিট নিশ্চিত করে ব্রাদার্স। কিন্তু লিগে এসে খেই হারিয়ে ফেলল দলটি। খেলার ১৪ মিনিটে মারাতের গোলে ব্রাদার্সের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় পিডব্লিউডি। বিরতির আগে গোল শোধ দিতে পারেনি ব্রাদার্স।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৬৪ মিনিটে ব্রাদার্সকে ম্যাচে ফেরান (১-১) পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্ত। অধিনায়ক জামাল ভূঁইয়ার ক্রস থেকে বল পেয়ে গোল করেন তিনি। তবে সমতায় ফিরে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি গোপীবাগের দলটি। ৮৪ মিনিটে পেনাল্টি পায় পিডব্লিউডি। পেনাল্টি থেকে গোল করে আবার দলকে এগিয়ে দেন রাশিয়ার ফরোয়ার্ড মারাত।

ম্যাচের শেষ ১০ মিনিট ব্রাদার্সকে বেশ চাপে রাখে পিডব্লিউডি। ব্রাদার্সের অধিনায়ক জামাল ফ্রি কিক, কর্নার ও লম্বা ক্রসে গোলের সম্ভাবনা তৈরি করলেও সফলতা আসেনি। ডাগআউটে ব্রাদার্সের কোচ ওমর সিসে মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় জয়ের আনন্দ করে পিডব্লিউডি।

২৪ এপ্রিল শুরু হচ্ছে অ্যাক্সেনটেক এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট

মেসি-রোনালদো নন, ‘ফেনোমেনন’ই সেরা

হ্যাটট্রিকে নায়ক রোনালদো জুনিয়র

মোহামেডান-আবাহনীর জয় পয়েন্ট হারাল কিংস-ফর্টিস

প্রবাসী ট্রেভর ইসলামকে আনার চেষ্টায় বাফুফে

৪২ বছরের অবসান ঘটিয়ে ইউরোপা লিগের সেমিতে নটিংহ্যাম

নতুন ভূমিকায় মেসি, কিনলেন স্প্যানিশ ক্লাব

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে ইরান : ইনফান্তিনো

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’

স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করেও সেমিফাইনালে আর্সেনাল