হোম > খেলা > ফুটবল

রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামবেন রোনালদো জুনিয়র!

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদের জার্সিতে আবারও ‘রোনালদো’ নামটি দেখার সম্ভাবনা জোরালো হচ্ছে। তবে এবার সেটি ক্রিস্টিয়ানো রোনালদো নন, তার ছেলে রোনালদো জুনিয়র। স্প্যানিশ ক্লাবটির যুব একাডেমিতে সম্প্রতি অনুশীলন করে আলোচনায় উঠে এসেছেন এই কিশোর ফুটবলার।

রিয়াল মাদ্রিদের একাডেমিতে অনুশীলন করেছেন ১৫ বছর বয়সী রোনালদো জুনিয়র। বিষয়টি প্রথমে প্রকাশ করে দ্য অ্যাথলেটিক, পরে স্প্যানিশ গণমাধ্যম মারকা নিশ্চিত করে যে, শিগগিরই ক্লাবটিতে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে তার।

জানা গেছে, রিয়ালের ক্যাডেট ‘এ’ দলের সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছেন তিনি। উইঙ্গার পজিশনে খেলিয়ে তার পারফরম্যান্স যাচাই করা হচ্ছে এবং আরও কয়েকদিন একইভাবে পর্যবেক্ষণে রাখা হবে তাকে।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের একাডেমিতে রয়েছেন রোনালদো জুনিয়র। ২০২২ সালের ডিসেম্বরে ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই সেখানে খেলছেন তিনি। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের যুব দলেও খেলেছেন এই তরুণ।

যুক্তরাষ্ট্রে জন্ম হলেও আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো জুনিয়র। গত বছরের মে মাসে প্রথমবার জাতীয় দলের ডাক পান এবং অনূর্ধ্ব-১৫ দলের হয়ে জাপানের বিপক্ষে অভিষেকও হয় তার। বয়সভিত্তিক পর্যায়ে ধাপে ধাপে এগিয়ে চলেছেন তিনি। আগামী জুনে ১৬ বছরে পা রাখার পর পুরোপুরি যুব পর্যায়ের প্রতিযোগিতায় নিয়মিত হওয়ার সুযোগ পাবেন।

ছেলের সম্ভাব্য রিয়াল অধ্যায় নতুন করে আলোচনায় এনেছে তারকা বাবা ক্রিস্টিয়ানো রোনালদোকেও। ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত রিয়ালের হয়ে অসাধারণ সময় কাটানো এই কিংবদন্তি বর্তমানে আল নাসরের হয়ে খেলছেন। ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ থাকা রোনালদো এখনও থামেননি—৪১ বছর বয়সেও পেশাদার ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন, যেখানে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৯৬৪।

সব মিলিয়ে, বাবার স্মৃতিমাখা ক্লাবেই কি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন রোনালদো জুনিয়র—সেই উত্তর পেতে এখন কেবল সময়ের অপেক্ষা।

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক, সচেতনতায় ঢাকা কলেজে কর্মশালা

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির ‘ভোল পোয়া’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদ এনসিপির

হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস

আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করবেন সিইসি

অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ০.৬৯ শতাংশ

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

রূপসায় গুরুর পচা গোসত ব্যবসায়ী চক্রের সন্ধান