হোম > খেলা > ফুটবল

কোলম্যানকে নিয়োগ দিচ্ছে না বাফুফে

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন ক্রিস কোলম্যান। কিন্তু ওয়েলসের সাবেক এই কোচকে নিয়োগ দিচ্ছে না বাফুফে। আজ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানান, দুই-এক দিনের মধ্যে নতুন কোচের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন তারা। কোলম্যানের সঙ্গে বাফুফের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান জার্মানির বার্নড স্টর্ক ও টমাস ডুলিও। জানা যায়, তাদের মধ্যে স্টর্কের কোচ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

কোচ নিয়োগ বিলম্ব হওয়ার প্রসঙ্গে বাফুফে সভাপতি জানান, ‘১৫ মে'র মধ্যেই আমরা কোচ চূড়ান্ত করেছিলাম। যখন চুক্তির দিকে এগিয়ে ছিলাম, তখন এজেন্ট ফি’র বিষয়টি আসে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এজেন্টের ফি দিয়ে চুক্তি করতে আগ্রহী নয়। এজেন্টের ফি ছাড়া তারাও চুক্তিতে রাজী নয়। ফলে সেটা সেখানেই থেমে যায় এবং আমরা নতুন করে আরেকজনের সঙ্গে কাজ করছি। সেটা আজ-কালের মধ্যে আপনারা জানতে পারবেন।'

তাবিথ আউয়াল জানান, আগামী ২৪ মে নতুন কোচের অধীনে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই প্রীত ম্যাচ সামনে রেখে দুই বছরের জন্য জাতীয় দলের কোচ নিয়োগ দিচ্ছে বাফুফে। এজন্য সরকারের সহযোগিতা চান বাফুফে সভাপতি। গত এপ্রিলে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হলে প্রধান কোচের পদ শূণ্য হয়।

বার্সার ইতিহাসের রাতে অশ্রুস্নাত বিদায় লেভানডোভস্কির

বিশ্বকাপে এআই বিপ্লব, বদলে যাচ্ছে ফুটবলের ভবিষ্যৎ

আটলান্টিকের ছোট্ট দ্বীপ কেপ ভার্দের রূপকথা

মেসির জোড়া জাদুতে নতুন স্টেডিয়ামে প্রথম জয় মিয়ামির

এফএ কাপ জিতে ট্রেবলের স্বপ্ন বাঁচিয়ে রাখল ম্যানসিটি

ফুটবলার রপ্তানিতে ‘চ্যাম্পিয়ন’ ব্রাজিল

চেলসির হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন ম্যানসিটি

মেক্সিকোয় শিক্ষকদের আন্দোলনের হুমকি, শঙ্কায় বিশ্বকাপ

ফ্রান্সের ফুটবলারকে নিয়ে শক্তি বাড়াল মরক্কো

থাইল্যান্ডে মেয়েদের প্রস্তুতি ক্যাম্পে তাবিথ