হোম > খেলা > ফুটবল

অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের নিয়ে ‘বিএফএফ ন্যাশনাল ট্রায়াল’ শুরু কাল

স্পোর্টস রিপোর্টার

রাজধানীতে অনূর্ধ্ব-১৫ বয়সভিত্তিক প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করতে ‘বিএফএফ ন্যাশনাল ট্রায়াল ২০২৬’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বাফুফে ভবনে অনূর্ধ্ব-১৫ ন্যাশনাল ফুটবল লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাফুফের মিডিয়া বিভাগ জানিয়েছে, ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম (TDS)-এর তত্ত্বাবধানে এই ট্রায়াল অনুষ্ঠিত হবে। আগামীকাল (২৭ এপ্রিল) থেকে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে শুরু হবে এই কার্যক্রম।

মোট আট দিনব্যাপী এই ট্রায়ালে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য আবাসিক ক্যাম্পের ব্যবস্থাও রাখা হয়েছে। ট্রায়ালের মাধ্যমে অনূর্ধ্ব-১৫ পর্যায়ের সম্ভাবনাময় ফুটবলারদের পর্যবেক্ষণ ও বাছাই করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ ভবিষ্যৎ জাতীয় দলের জন্য দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরতে প্রস্তুত রোনালদো : কোচ পস্তেকগ্লু

গ্রানিত শাকার দুই কোটি টাকা জরিমানা

বসুন্ধরা কিংস ও ফর্টিসের গোল উৎসব

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে খেলবে বাংলাদেশ

আন্তর্জাতিক বিরতিতে চোটের ছোবলে রাফিনিয়া-হালান্ডরা

সাদ-সোহেলের নাইট ক্লাবে যাওয়া ঠিক হয়নি: জামাল

ফুলহামের বর্ষসেরা বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

নেইমারের জোড়া গোলে রক্ষা সান্তোসের

মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’

শেষ মুহূর্তের গোলে উজবেকদের হারিয়ে বাংলাদেশের শুরু