হোম > খেলা > ফুটবল

মেসির হাসিমুখের বিদায় দেখতে চান মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক

বিদায়ের মুহূর্তটা বিষাদে নয়, আনন্দেই যেন কাটে; মেসির জন্য এমনটাই চান আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। বেনিনের বিপক্ষে মঙ্গলবার মনুমেন্তালে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামবেন আর্জেন্টাইন মহাতারকা। তাই সতীর্থদের সঙ্গে মিলে মেসিকে এই বিশেষ মুহূর্তটা উপভোগ করাতে চান মার্তিনেজ।

বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের জয়ের পর মার্তিনেজ বলেন, মেসির শেষ ম্যাচে তাঁকে ভালোবাসা ও আদরে ভরিয়ে দিতে চান তাঁরা। তাঁর ইচ্ছা, বিদায়ের দিন মেসিকে হাসিখুশিই দেখতে। দলের সঙ্গে সময় কাটাতে রোববার রাতে মেসি আসার পর অনুশীলনকেন্দ্রে বারবিকিউ করার পরিকল্পনার কথাও জানান তিনি।

মেসির সঙ্গে কাজ করাকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় সম্মান মনে করেন মার্তিনেজ। আর্জেন্টিনার হয়ে মেসির সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপ জয় পূরণে তাঁকে সহযোগিতা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন এই গোলরক্ষক। তাঁর চোখে মেসিই ইতিহাসের সেরা ফুটবলার।

মেসির বিদায়ের আবেগের মধ্যেও নিজের শহর মার দেল প্লাতায় একদিন খেলার ইচ্ছা প্রকাশ করেছেন মার্তিনেজ। সেখানে মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসার কথা উল্লেখ করে জানান, কোনো একসময় নিজের শহরে খেলতে চান তিনি। তবে জাতীয় দল নাকি ক্লাব তা স্পষ্ট করেননি।

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের হ্যাটট্রিক জয়

রোনালদোই পর্তুগালের সবচেয়ে বড় ‘ব্র্যান্ড’

ক্রোয়েশিয়াকে গোলের বন্যায় ভাসাল ইংল্যান্ড

মেসির বিদায়ের আগে ৭ গোলের উৎসব আর্জেন্টিনার

ছোট পর্দায় আর্জেন্টিনার প্রীতি ম্যাচের সঙ্গে থাকছে নেশন্স লিগের রোমাঞ্চ

ভারতের জালে ব্রাজিলের চার গোল

ছোট পর্দায় আজ রাতে নেশনস লিগের যত ম্যাচ

আবাহনীর বড় জয়, ফর্টিসের ড্র

রোনালদো-জেসুস বিরোধ মেটাতে পর্তুগাল সরকারের হস্তক্ষেপ

মেসির মুকুটে ‘ডক্টরেট ডিগ্রি’