হোম > খেলা > ফুটবল

বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত

উয়েফার চাপে পিছু হঠল ফিফা

স্পোর্টস ডেস্ক

উয়েফার প্রবল চাপ এবং আইনি পদক্ষেপের আলটিমেটামের মুখে অবশেষে নরম হতে বাধ্য হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণসংস্থা ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্প বা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই)-এর মূল নথিপত্র ফিফা কাউন্সিল সদস্যদের দেখানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে উয়েফার আইনি হুঁশিয়ারি এবং কঠোর অবস্থানের পরই ফিফা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

ফিফা জানিয়েছে, কাউন্সিল সদস্যরা এই নথিপত্র দেখতে পারবেন ঠিকই, তবে তা সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফার প্রধান কার্যালয়ে গিয়ে কঠোর গোপনীয়তা নীতি মেনে দেখতে হবে। তহবিল বরাদ্দ, বিতর্কিত পুরস্কার প্রদান এবং বিভিন্ন নীতিনির্ধারণী প্রক্রিয়া নিয়ে উয়েফা একশটিরও বেশি প্রশ্ন তুললেও, ফিফা জানিয়েছে এই পরিদর্শন প্রক্রিয়াটি অত্যন্ত নিয়ন্ত্রিত ও সীমিত পরিসরে সম্পন্ন হবে।

আগামী বছরের মার্চে হতে যাওয়া ফিফা সভাপতি নির্বাচনকে সামনে রেখে এই ঘটনা জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রকল্পের স্বচ্ছতা, তহবিল ব্যবস্থাপনা এবং সুশাসন নিয়ে উয়েফা ও ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর ধারাবাহিক প্রশ্নের মুখে ইনফান্তিনোর পুনর্নির্বাচন প্রক্রিয়াটি এখন নতুন রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার মুখোমুখি হয়েছে।

নিরাপত্তা আশঙ্কায় স্থগিত এশিয়ান কাপ

লামিনে নামের পেছনের পেছনের অজানা গল্প জানালেন বাবা

ভোটযুদ্ধের মহড়ায় ২৬ ফুটবল সেনানী

পর্তুগালের বয়সভিত্তিক দলে রোনালদো পুত্র

একটি সংঘর্ষ, লাল কার্ড ও চিরবিদায়

শিরোপা জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

হেভিওয়েট লড়াইয়ের রাত আজ

লাল কার্ড দেখেও নায়ক কুনহা, ১০ জনের ম্যানইউর অবিশ্বাস্য জয়

অ্যাটলেটিকোকে হারিয়ে বায়ার্নের দাপট

রেকর্ড গড়ে ভিয়ারিয়ালকে উড়িয়ে দিল পিএসজি