সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান ও ডেক্লান সুলিভান। সাফে বাংলাদেশ দলের হয়ে খেলবেন এই জমজ ভাই। যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সুযোগ থাকলেও মায়ের সূত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এসেছেন তারা। তাদের বাবা যুক্তরাষ্ট্রের এবং মা জার্মানির। তবে সুলিভানদের নানি ছিলেন বাংলাদেশি।
ডেক্লান সুলিভান বলেন, ‘আমি এখন এটাই বলতে চাই, আমি খুবই আনন্দিত যে অবশেষে লাল-সবুজ জার্সি জড়াতে যাচ্ছি। আমি জানি ভক্তরা এর অপেক্ষায় ছিলেন। এটা খুবই সম্মানের নিজের দেশকে প্রতিনিধিত্ব করা।’ রাইট ব্যাক পজিশনে খেলেন ডেক্লান। আর ফরোয়ার্ড হলেন রোনান।
রোনান সুলিভান বলেন, ‘আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে খুবই আনন্দিত। আমাদের এখন জিততে হবে। এখন সময় এসেছে দেশকে কিছু দেওয়ার।’ দুই সুলিভানের অন্তর্ভুক্তিতে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের শক্তি বেড়েছে। আগামী ২৩ মার্চ মালদ্বীপে শুরু হবে এই বয়সভিত্তিক সাফ টুর্নামেন্ট।