হোম > খেলা > ফুটবল

ইন্টারকে হারিয়ে শুভসূচনা রিয়ালের

চ্যাম্পিয়নস লিগ

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের নতুন মৌসুম শুরু হলো জয় দিয়ে। সান্তিয়াগো বার্নাব্যুতে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে ইউরোপসেরার লড়াইয়ে শুভসূচনা করেছে হোসে মরিনহোর দল। কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে স্বাগতিকদের জয় নিশ্চিত হলেও ম্যাচের শেষ দিকে ইন্টারের প্রবল চাপে পরীক্ষায় পড়তে হয়েছিল তাদের।

বার্নাব্যুতে নতুন মেয়াদে হোসে মরিনিয়োর যাত্রাটাও শুরু হলো জয় দিয়ে। তবে রিয়ালের দুই গোলের পেছনেই বড় ভূমিকা ছিল ইন্টারের রক্ষণভাগ ও গোলরক্ষকের ভুলের।

ম্যাচের ১৪তম মিনিটে প্রথম ধাক্কা খায় ইতালিয়ান দলটি। কার্টিস জোন্সের দুর্বল পাস থেকে চাপের মুখে পড়েন ইয়ান বিসেক। সুযোগ বুঝে বল কেড়ে নেন ব্রাহিম দিয়াজ। এরপর তার বাড়ানো বলে দুর্দান্ত ফিনিশিংয়ে ইন্টারের জালে বল পাঠান এমবাপ্পে।

প্রথম গোলের ধাক্কা সামলানোর আগেই আবার ভুল করে বসে ইন্টার। এবার গোলরক্ষক জোসেপ মার্তিনেজের কাছ থেকে বল কেড়ে নেন ভালভার্দে। বক্সের মধ্যে বল পায়ে সময় নেওয়ার সুযোগে তীব্র গতিতে ছুটে এসে উরুগুইয়ান মিডফিল্ডার বল ছিনিয়ে খালি জালে পাঠিয়ে দেন। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে ইন্টার। শেষ পর্যন্ত ৭৭তম মিনিটে ব্যবধান কমান কার্লোস অগাস্টো। লাউতারো মার্তিনেজের ক্রস থেকে জোরালো শটে থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন তিনি।

এরপর সমতার জন্য মরিয়া হয়ে ওঠে ইন্টার। ম্যাচের শেষ দিকে একাধিক সুযোগ পেলেও রিয়ালের দেয়াল হয়ে দাঁড়ান কোর্তোয়া। বিশেষ করে হেনরিখ মখিতারিয়ানের নিশ্চিত গোলমুখী শট ফিরিয়ে দিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেন বেলজিয়ান গোলরক্ষক।

যে সমস্যা এড়ানোর উপায় নেই

মক্কা-চুক্তি ও বাংলাদেশের স্বার্থ

বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ

হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

আইনশৃঙ্খলার অবনতির মধ্যে শুরু বিশেষ অভিযান

ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতে আটজন জড়িত

এজবাস্টনে কি ঘুরে দাঁড়াতে পারবে ‘নতুন’ পাকিস্তান?

যুক্তরাজ্যে একদিনেই ৬০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

আগুয়েরোর রেকর্ড ছুঁয়ে সিটিকে জেতালেন হালান্ড

খোকনের সঙ্গে বিতণ্ডায় প্রধান বিচারপতির এজলাস ত্যাগ