হোম > খেলা > ফুটবল

সেরাটা চান বাফুফে সভাপতি

স্পোর্টস রিপোর্টার

আজ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী এশিয়ান কাপের মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলছে তারা। এই টুর্নামেন্টে নারী ফুটবলারদের কাছ থেকে সেরা পারফরম্যান্সটাই আশা করছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

বর্তমানে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় রয়েছেন তিনি। সেখানে সাংবাদিকদের তাবিথ আউয়াল বলেন, ‘এরই মধ্যে আমরা ইতিহাস তৈরি করেছি। আশা করি, আগামীকাল (আজ) আরেকটি ইতিহাস সৃষ্টি করতে পারব। এই পর্যায়ে আমাদের নারী দল বা পুরুষ দল-কেউই এর আগে এত শীর্ষ পর্যায়ে খেলতে পারেনি। বিশেষ করে আমাদের নারী দলের জন্য সবার অভিনন্দন, তারা র‍্যাংকিংয়ে অনেক গতিতে এগিয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘চীন কিন্তু বিশ্বকাপেও খেলে। তবে আমরা আত্মবিশ্বাসী যে, আগামীকাল চীনের সঙ্গে ভালো খেলা উপহার দেবো। তাদের প্রতি আমার বার্তা ছিল-আমি একজন ফ্যান। একজন ফ্যান হিসেবেই বাংলাদেশ থেকে ছুটে এসেছি সিডনিতে তাদের খেলা দেখার জন্য। আমি এবং আরো প্রায় ১৫-২০ জন সাংবাদিক ভাই আছেন, আর সিডনির প্রায় ৩০০ বাঙালি দর্শক হিসেবে মাঠে আসবে। যদি ফুটবলকে ভালো না বাসতাম, যদি এই দলের প্রতি আস্থা-বিশ্বাস না থাকত, যদি প্রতিটি খেলোয়াড়ের ওপর আমাদের বিশ্বাস না থাকত, তাহলে আমরা এতদূর আসতাম না। তাই তাদের প্রতি আহ্বান ছিল সেরাটা দাও।’

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

মাঝমাঠের শিল্পীর ‘দ্য লাস্ট হুইসেল’

বিদায়বেলায় যা বললেন মামুনুল

মোহামেডানকে হারিয়ে শীর্ষ স্থানেই রইলো কিংস

ইউরোপের লিগে ১০ বাংলাদেশি হকি খেলোয়াড়

রোনালদোর মাইলফলকের রাতে জিতল আল নাসর

সংখ্যায় পিএসজি-বায়ার্ন ম্যাচের রেকর্ড

ফিফার সিদ্ধান্তে অসন্তুষ্ট ফিলিস্তিন, ক্রীড়া আদালতে আপিল

সমতায় শেষ অ্যাটলেটিকো-আর্সেনাল লড়াই, দ্বিতীয় লেগে ফয়সালার অপেক্ষা