হোম > খেলা > ফুটবল

নিরাপত্তা নিশ্চিত না হলে বিশ্বকাপে খেলবে না ইরান

আমার দেশ অনলাইন

ছবি : আল-জাজিরা

আগামী জুন মাসে শুরু হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইরানি খেলোয়াড়দের নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা না পেলে শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে দেশটি।

ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রী আহমদ দুনইয়ামালি জানিয়েছেন, জাতীয় দলের খেলোয়াড়রা বিশ্বকাপের প্রস্তুতি নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজকে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা হলেই আমরা বিশ্বকাপে অংশ নেব।’

তিনি আরো স্পষ্ট করে বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সরকার এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের আয়োজক তিনটি দেশ-যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে ড্র অনুযায়ী ইরানের গ্রুপ পর্বের সবকটি ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ‘টিম মেলি’র অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

এর আগে ইরান তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়ার জন্য ফিফার কাছে আবেদন করেছিল। তবে লজিস্টিক জটিলতার অজুহাতে ফিফা সেই আবেদন নাকচ করে দেয়। বর্তমানে দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে বিশ্বকাপে খেলোয়াড়দের পাঠানো হবে কি না, তা নিয়ে এখন তেহরানের গ্রিন সিগন্যালের অপেক্ষায় ফুটবল বিশ্ব।

সূত্র: আল-জাজিরা

এএম

ভাইয়ের লাশ নিতে ঝিনাইদহে আফগান নাগরিক, হস্তান্তর নিয়ে জটিলতা

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে পাকিস্তানের নতুন উদ্যোগ

বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে আতঙ্কের জনপদ ঈশ্বরদী

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে সমাবেশ

লোডশেডিংয়ে ২০-২৫ কোটি টাকার মাছ মারা গেছে

উপসম্পাদকীয়: তারেক রহমানকে কেন দিল্লি নিতে বেপরোয়া ভারত?

একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন যুক্তরাষ্ট্রে, রাজনৈতিক অর্থের দাপট কেন

নাগেশ্বরীতে সুস্থ ব্যক্তিদের প্রতিবন্ধী সাজিয়ে সরকারি ভাতা প্রদান, তদন্তের দাবি

৭ বছর পর ভারত সফরে শি জিনপিং