হোম > খেলা > ফুটবল

রোনালদো-মানের জাদুতে শেষ চারে আল নাসর

পিএসজির দুঃস্বপ্নের রাত

স্পোর্টস ডেস্ক

মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেলেন গোলের দেখা। দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে গোলের দেখা পেলেন তার সতীর্থ সাদিও মানে। দুজনের ফুটবল ঝলকে গোল উৎসব করে এএফসি চ্যাম্পিয়নস লিগ-২ এ সেমিফাইনালের টিকিট কেটেছে আল নাসর। রোববার রাতের ম্যাচে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ আল ওয়াসলকে।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা উপহার দিতে থাকে আল নাসর। লড়াইয়ের ১১ মিনিটেই দলকে লিড এনে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। খুব দ্রুতই গোল ব্যবধান দ্বিগুণ করেন ইনিগো মার্টিনেজ। প্রথমার্ধেই দলের জার্সিতে তৃতীয় গোল করেন আবদুলেলাহ আল-আমরি।

আল নাসরের দ্বিতীয় ও তৃতীয় গোলে অবদান রাখেন জোয়াও ফেলিক্স। তার নিখুঁত অ্যাসিস্টেই ক্লাবটি পায় গোল দুটির দেখা। শেষদিকে ৮০ মিনিটে জয়ের ব্যবধান আরো বাড়িয়ে দেন সাদিও মানে। প্রতিপক্ষের গোলরক্ষক মোহাম্মদ আলীকে বোকা বানিয়ে সহজেই জাল কাঁপিয়ে দেন। এ মৌসুমে এ নিয়ে মানে পেলেন ১৩ গোলের সন্ধান।

এ জয়ের ফলে আল নাসর এখন পশ্চিম অঞ্চলের ফাইনালে খেলবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে আল আহলি দোহা-আল হুসেইন এসসির মধ্যকার ম্যাচের বিজয়ী দল। গুরুত্বপূর্ণ ম্যাচটি হবে দুবাইয়ে।

অন্যদিকে ফরাসি লিগ ওয়ানে হতাশ করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নিজেদের মাঠ পার্ক দেস প্রিসেন্সে দুঃস্বপ্নের রাত কাটিয়েছে ডিফেন্ডিং ফরাসি চ্যাম্পিয়নরা। অতিথি দল অলিম্পিক লিঁও ২-১ গোলে হারিয়ে দিয়েছে উসমান দেম্বেলেদের। ম্যাচের ৬ ও ১৮ মিনিটে লিঁও-র হয়ে গোল করেন এন্দ্রিক ও আফোনসো মোরেইরা। ম্যাচের শেষ দিকে ইনজুরি টাইমে (৯০+ ৪ মিনিট) পিএসজির হয়ে একটি গোল শোধ করেন খভিচা কভারাটসখেলিয়া।

বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরতে প্রস্তুত রোনালদো : কোচ পস্তেকগ্লু

গ্রানিত শাকার দুই কোটি টাকা জরিমানা

বসুন্ধরা কিংস ও ফর্টিসের গোল উৎসব

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে খেলবে বাংলাদেশ

আন্তর্জাতিক বিরতিতে চোটের ছোবলে রাফিনিয়া-হালান্ডরা

সাদ-সোহেলের নাইট ক্লাবে যাওয়া ঠিক হয়নি: জামাল

ফুলহামের বর্ষসেরা বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

নেইমারের জোড়া গোলে রক্ষা সান্তোসের

মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’

শেষ মুহূর্তের গোলে উজবেকদের হারিয়ে বাংলাদেশের শুরু