হোম > খেলা > ফুটবল

রোনালদোর পা যেন ‘ইস্পাত কঠিন’

স্পোর্টস ডেস্ক

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত ২৮ ফেব্রুয়ারি আল-ফায়হার বিপক্ষে মাঠের লড়াইয়ে ঘটে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। ইনজুরির বিরুদ্ধে লড়তে এ পর্তুগিজ ফুটবল মহাতারকা সৌদি আরব ছেড়ে পা রেখেছেন স্পেনের রাজধানী মাদ্রিদে। চালিয়ে যাচ্ছেন নিজের পুনর্বাসন প্রক্রিয়া। আল-নাসর ও পর্তুগাল জাতীয় ফুটবল দলের চিকিৎসকদের পরামর্শেই এই সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো। জিমে ব্যস্ত সময় কাটানোর ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সিআর সেভেন। আর ভক্ত-সমর্থকদের আশ্বস্ত করতে ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘প্রতিদিন উন্নতি করছি।’

চির সবুজ তারুণ্য যেন ধারণ করে আছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। বয়সটা যেন তার কাছে শুধুই একটি সংখ্যা, এটা প্রমাণ করলেন আবারও। ৪১ বছর বয়সে এসেও জিমনেসিয়ামে ঘাম ঝরানোর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আলোড়ন সৃষ্টি করেছেন। চোট সারিয়ে মাঠে ফেরার লড়াই চালিয়ে যাওয়া এই পর্তুগিজ সুপারস্টারের পায়ের পেশিবহুল ছবি দেখে বিস্মিত ফুটবল অনুরাগীরা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র ভাষায়, এগুলো যেন সাধারণ পা নয়, বরং ‘ইস্পাতের তৈরি’।

সিআর সেভেনের এই অদম্য স্পৃহা দেখে অবাক ফুটবল দুনিয়া। রোনালদোর পোস্টে ইতোমধ্যে ৪২ লাখেরও বেশি ‘লাইক’ পড়েছে। ভক্তদের একজন মন্তব্য করেছেন, ‘লিভিং লিজেন্ড কখনো লেগ-ডে (পায়ের অনুশীলন) মিস করেন না।’

পর্তুগাল কোচ রবার্টো মার্টিনেজ ফুটবলপ্রেমীদের অভয় দিয়ে জানিয়েছেন রোনালদোর এই চোট গুরুতর নয়। আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই। মার্টিনেজ বলেন, ‘এটি সামান্য পেশির চোট, যা এক বা দুই সপ্তাহের মধ্যেই সেরে যাবে। রোনালদো যে শারীরিক অবস্থায় আছেন, তাতে তিনি বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন।’

আগামী ১৭ জুন কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে পর্তুগাল। ভেন্যু যুক্তরাষ্ট্রের হিউস্টন। গ্রুপ ‘কে’-তে উজবেকিস্তান এবং কলম্বিয়াও লড়বে পর্তুগালের বিপক্ষে।

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ