হোম > খেলা > ফুটবল

স্লটের শততম ম্যাচে হারের তিক্ত স্বাদ পেল লিভারপুল

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগেই বিপাকে পড়ল লিভারপুল। ইস্তানবুলে গালাতাসারাইয়ের মাঠে ১–০ গোলে হেরে ফিরতে হয়েছে ইংলিশ ক্লাবটিকে। ম্যাচটি ছিল লিভারপুল কোচ আর্না স্লটের শততম ম্যাচ, তবে সেই মাইলফলক হতাশাতেই শেষ হয়েছে।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় অলরেডরা। সপ্তম মিনিটে কর্নার থেকে হেড করে গোল করেন মারিও লেমিনা, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

গোল হজমের পর ম্যাচে ফিরতে চেষ্টা করে লিভারপুল। কিন্তু কয়েকটি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ফ্লোরিয়ান রিটজ। ফলে হতাশা নিয়েই প্রথমার্ধ শেষ করতে হয় ইংলিশ দলটিকে।

ইনজুরির কারণে নিয়মিত গোলরক্ষক আলিসন বেকার খেলতে না পারায় তার জায়গায় দায়িত্ব পান জর্জি মামারদাসভিলি। তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে ব্যবধান বাড়তে দেননি।

দ্বিতীয়ার্ধে গ্যালাতাসারেই আরও একটি গোল পেলেও সেটি বাতিল হয়ে যায়। ভিক্টর ওসিমেনের গোলটি বিল্ডআপে অফসাইডের কারণে ভিএআরে বাতিল করা হয়।

শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল লিভারপুলও। ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে জালে বল পাঠালেও ভিএআরে দেখা যায় গোল করার সময় তার হাতে বল লেগেছিল। ফলে সেই গোলও বাতিল হয়।

আগামী সপ্তাহে অ্যানফিল্ডে দ্বিতীয় লেগে পিছিয়ে থেকেই মাঠে নামবে লিভারপুল।

রিয়াল-সিটির মহারণ রাতে

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় অনিশ্চিত ফিনালিসিমা, কাতার থেকে সরে যেতে পারে ম্যাচ

শেষ মুহূর্তের গোলে বার্সাকে বাঁচালেন ইয়ামাল

১১ গোল হজমের টুর্নামেন্টে কী পেল বাংলাদেশ

ফেডারেশন কাপে আবাহনীর হোঁচট

প্রাথমিক দলে থাকলেও ব্রাজিলের মূল দল থেকে বাদ পড়ছেন নেইমার!

আজ রাতে দেশে ফিরছেন আফঈদা-ঋতুপর্ণারা

ইউরোপীয় জায়ান্টদের লড়াইয়ের রাত

সুযোগ-সুবিধার ঘাটতি দেখছেন বাটলার

মিলান ডার্বিতে জিতল এসি মিলান