হোম > খেলা > ফুটবল

এগিয়ে থেকেও ম্যাচ হারল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

অবিশ্বাস্য এক ম্যাচ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকেও ৩-২ গোলে হেরেছে পিটার বাটলারের দল। বাংলাদেশ তিনটি গোলই হজম করেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। যার মধ্যে দুটি হজম করেছে পেনাল্টিতে। আর তাতেই জেতা ম্যাচে হার দেখতে হয়েছে বাংলার মেয়েদের।

বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলার তার হাই লাইন ডিফেন্স তত্ত্বে খেলা শুরু করেন। প্রথম দিকে থাইল্যান্ডের ফুটবলাররা গতিতে বাংলাদেশের ডিফেন্স ভেদ করেছে। গোলরক্ষক মিলি দুই বার পোস্ট ছেড়ে বেরিয়ে আসলেও বড় কোনো বিপদ হয়নি। আবার হাই লাইন ডিফেন্স করায় বাংলাদেশ থাইল্যান্ডকে অফ সাইড ফাদেও ফেলেছে একাধিকবার। ম্যাচের ৩১তম মিনিটে প্রায় ৪৫ গজ দূর থেকে বল টেনে দুর্দান্ত এক গোল করেন সাগরিকা।

দ্বিতীয়ার্ধেও খেলার ধারা বজায় রাখে বাংলাদেশ। তাতে ৫০তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন সাগরিকা। বাংলাদেশের সমর্থকেরা যখন জয়ের স্বপ্ন দেখছিল ঠিক তখনই ডিফেন্সের ভুলে পাল্টা আক্রমণাত্মক হয়ে ওঠে থাইল্যান্ড। ৬৯ ও ৭৫তম মিনিটে পরপর পেনাল্টি থেকে দুটো গোল করেন তারা। এরপর ৭৯তম তৃতীয় গোলটি বাংলাদেশ হজম করে ডিফেন্সের ভুলে। এরপর আর চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি।

সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি মহানবী (স.)-এর আদর্শে গড়ে তুলতে হবে

পাকুন্দিয়ায় নিজ ঘরে ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

জিয়ানগরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

পীরগঞ্জে বিলের পানিতে ডুবে কৃষকের মৃত্যু

মুসলিম বিশ্বের সংকটে আরব আমিরাতের বিতর্কিত ভূমিকা

যুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করল কানাডা

দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস নিয়ে আবহাওয়া অফিসের নয়া বার্তা

মানিকগঞ্জে অসহায় যমুনা রানীর পাশে দাঁড়ালেন খাদ্যমন্ত্রী

মোহন ভগবতের অনুষ্ঠানে সায় নেই জোহরান মামদানির