হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপের আগে ঘানার ডাগআউটে অভিজ্ঞ কুইরোজ

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শুরুর আর দুই মাসও বাকি নেই—এমন সময়েই বড় পরিবর্তন আনল ঘানা। নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজকে, যিনি আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞতায় সমৃদ্ধ।

সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটি জানিয়েছে, নির্বাহী পরিষদ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে সিনিয়র জাতীয় দল ‘ব্ল্যাক স্টারস’-এর দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ৭৩ বছর বয়সী এই কোচের হাতে।

সবশেষ ওমান জাতীয় দলের দায়িত্বে ছিলেন কুইরোজ। ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর সেখান থেকে সরে দাঁড়ান তিনি। তবে বিশ্বকাপের মঞ্চে তার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। ২০১০ সালে পর্তুগালের হয়ে প্রথমবার বিশ্বকাপে কোচিং করান, যেখানে তার অধীনে খেলেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদোরা। এরপর ইরানের কোচ হিসেবে টানা তিনটি বিশ্বকাপে অংশ নেন তিনি।

এবার ঘানার দায়িত্ব নিয়ে টানা পঞ্চম বিশ্বকাপে ডাগআউটে দেখা যাবে কুইরোজকে। বিশ্বকাপে তার দলগুলো মোট ১৩টি ম্যাচ খেলে তিনটি জয় পেয়েছে।

গত মার্চে অস্ট্রিয়া ও জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে হারের পর কোচের পদ ছেড়ে দেন ওট্টো আদ্দো। ফলে বিশ্বকাপ শুরুর মাত্র ৭২ দিন আগে কোচশূন্য হয়ে পড়ে ঘানা, যা দলটির প্রস্তুতিতে বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছিল।

মোজাম্বিকে জন্ম নেওয়া সাবেক এই গোলরক্ষক কোচিং ক্যারিয়ারে মিশর, জাপান, কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দলও সামলেছেন। তার অভিজ্ঞতাই এখন ঘানার বড় ভরসা।

আসন্ন বিশ্বকাপে ঘানা পড়েছে কঠিন এক গ্রুপে। ‘এল’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও পানামা। নতুন কোচের অধীনে এই কঠিন চ্যালেঞ্জ কতটা সফলভাবে সামাল দিতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

অ্যাটলেটিকো বাধা পেরোতে বার্সার সামনে 'আর্জেন্টিনা' দেয়াল

প্রতিপক্ষের চুল টেনে তিন ম্যাচ নিষিদ্ধ মার্টিনেজ

ম্যারাডোনার মৃত্যু রহস্যে নতুন মোড়, আবারও শুরু হলো বিচার কার্যক্রম

হাঁটুর চোটে ছিটকে গেলেন রোমেরো, বিশ্বকাপের আগে শঙ্কায় আর্জেন্টিনা

প্রত্যাবর্তনের মিশনে বার্সা, অলৌকিক রাতের স্বপ্ন লিভারপুলের

মোহামেডানের ভালো দেখতে চান আলফাজ

ফেডারেশনের কাপের ফাইনাল ১৯ মে

বিশ্বকাপের আগে ইনজুরি আতঙ্কে আর্জেন্টিনা

ভেন্যু বদলের আবেদন খারিজ, যুক্তরাষ্ট্রেই খেলতে হবে ইরানকে

চেলসিকে উড়িয়ে শিরোপা লড়াইয়ে ফিরল সিটি