হোম > খেলা > ফুটবল

নিউক্যাসলের জালে ৭ গোল, কোয়ার্টার ফাইনালে বার্সা

স্পোর্টস ডেস্ক

প্রথমার্ধে লড়াই হলো জমজমাট। গোল স্কোরিংয়ে বার্সেলোনা ও নিউক্যাসল ইউনাইটেড দাপট দেখাল সমানে সমান। ফুটবল অনুরাগীর এমন রোমাঞ্চকর লড়াই উপভোগ করল আবার কাতালানদের ঘরের মাঠে। ন্যু ক্যাম্পে বার্সা গোল করছিল তো, পরক্ষণে নিউক্যাসল প্রত্যাবর্তনের গল্প লিখতে সময় নিচ্ছিল না। দুবার পিছিয়ে পড়ে, দুবারই সমতায় ফিরল সফরকারীরা। কিন্তু ইনজুরি টাইমে লামিনে ইয়ামালের পেনাল্টি গোলে এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে লিডটা আর বাড়ল। লড়াই হলো একতরফা। আক্রমণ-পাল্টা আক্রমণে আধিপত্য দেখাল কেবল স্বাগতিকরা। গোল উৎসব করে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট কাটল কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা। বুধবার রাতে ফিরতি লেগে রাফিনহা ও রবার্ট লেওয়ানডোভস্কির জোড়া গোলের নৈপুণ্যে প্রতিপক্ষ নিউক্যাসলকে জায়ান্ট ক্লাবটি বিধ্বস্ত করল ৭-২ গোলে। শেষ ষোলোর প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে শেষ মুহূর্তে গোল হজম করে ১-১ এ হোঁচট খেয়েছিল অবশ্য বার্সেলোনা।

রাফিনহা ও মার্ক বের্নালের গোলে বার্সা লিড নেয় দুবার। দুবারই স্কোর লেভেল করেন নিউক্যাসলের অ্যান্থনি এলাঙ্গা। প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল। বিরতির পর ব্যবধানটা আরও বেড়ে যায়। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পরপরই গোল এনে দেন ফের্মিন লোপেজ। ডাবল গোল উপহার দেন রবার্ট লেওয়ানডোভস্কি। পরে নিজের জোড়া গোল পূর্ণ করেন রাফিনহা।

ম্যাচের ষষ্ঠ মিনিটে লিড নেয় বার্সেলোনা। ইয়ামাল পাস দেন রাফিনহাকে। ব্রাজিলিয়ান তারকা পরে বক্সে বল ঠেলে দেন ফের্মিন লোপেজকে। ফের বল পেয়ে বাঁ পায়ের শটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে দেন রাফিনহা। বার্সার রক্ষণের দুর্বলতায় ১৫ মিনিটে স্কোর লেভেল করে নিউক্যাসল। লুইস হলের দেওয়া পাস বক্সে ফাঁকায় পেয়ে বল জালে পাঠান এলাঙ্গা। দুই মিনিট না যেতেই লিড পুনরুদ্ধার করে স্বাগতিকরা। রাফিনহার ফ্রি-কিকে বক্সে জেরার্ড মার্টিনের হেড পাস পেয়ে দারুণ ভলিতে বল জালে পাঠান বের্নাল।

ইয়ামালের ভুলে ২৮ মিনিটে ফের স্কোর লেভেল করে অতিথিরা। ইয়ামালের ব্যাক-হিল ফ্লিক করলে বল পেয়ে যান লুইস হল। তার কাছ থেকে বল চলে যায় হার্ভি বার্নসের কাছে। বার্নসের দেওয়া পাস লুইস হল বল ধরতে না পারলেও ঠিকই গোল আদায় করে নেন এলাঙ্গা।

প্রথমার্ধের শেষ কিকে পেনাল্টি থেকে তৃতীয় দফায় বার্সেলোনাকে এগিয়ে নেন ইয়ামাল। বক্সে রাফিনহাকে নিউক্যাসলের ডিফেন্ডার কিরান ট্রিপিয়ার ফেলে দিলে মনিটরে দেখে পেনাল্টি দেন রেফারি। নিজে পেনাল্টি না নিয়ে ইয়ামালের হাতে বল তুলে দেন রাফিনহা। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান তরুণ স্প্যানিশ তারকা। ৫১ মিনিটে বল বাড়ান রাফিনহা। আর বল ধরে গোলরক্ষকের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন ফের্মিন লোপেজ।

ম্যাচের ৫৬ মিনিটে রাফিনহার নেওয়া কর্নার থেকে উড়ে আসা বলে হেডে গোল ব্যবধান বাড়ান লেওয়ানডোভস্কি। চার মিনিট পর ইয়ামালের পাস বক্সে পেয়ে নিজের জোড়া গোল পূর্ণ করে ফেলেন ৩৭ বছরের এ স্ট্রাইকার। লড়াইয়ের ৭২ মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন রাফিনহা।

কেইন ম্যাজিকে আটালান্টাকে গোল বন্যায় ভাসাল বায়ার্ন

সালাহর গোলের ফিফটি, শেষ আটে লিভারপুল

৯০০ গোলের মাইলফলকে মেসি, ড্র করে বিদায় নিল মিয়ামি

নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়া-জাপান ফাইনাল

সেনেগালের শিরোপা এখন মরক্কোর

ভিনিসিয়ুসের ঝলকে সিটির স্বপ্নভঙ্গ, কোয়ার্টার ফাইনালে রিয়াল

রায়ে বদলে গেল চ্যাম্পিয়ন, সেনেগালের শিরোপা গেল মরক্কোর ঘরে

চেলসিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

বার্সার প্রত্যাবর্তন নাকি নিউক্যাসলের অঘটন

টিভির পর্দায় চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ আরও যত খেলা