হোম > খেলা > ফুটবল

আর্তেতার আক্ষেপ, ‘অনুশীলনে এজে কখনো মিস করে না’

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে টাইব্রেকারের নাটকীয় পরাজয়ে প্রথম ইউরোপিয়ান শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে আর্সেনালের। ম্যাচ শেষে পেনাল্টি শুটআউট নিয়ে আক্ষেপ ঝরেছে কোচ মিকেল আর্তেতার কণ্ঠে। বিশেষ করে এবেরেচি এজের মিস করা শট এবং নির্ধারিত পেনাল্টি নেওয়া খেলোয়াড়দের অনুপস্থিতির বিষয়টি তুলে ধরেছেন স্প্যানিশ কোচ।

আর্তেতা জানিয়েছেন, টাইব্রেকারে পঞ্চম শট নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন গ্যাব্রিয়েল মাগালহায়েস। তবে অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ানোর পর পরিস্থিতি বদলে যাওয়ায় নিয়মিত পেনাল্টি নেওয়া কয়েকজন খেলোয়াড়কে আর পাওয়া যায়নি।

ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে তিনি বলেন, ‘গ্যাব্রিয়েল পঞ্চম পেনাল্টিটি নিতে চেয়েছিল। সাধারণত আমাদের পেনাল্টি নেওয়ার তালিকায় বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড এবং কাই হাভার্টজ থাকে। কিন্তু আমরা জানতাম, ম্যাচ যখন অতিরিক্ত সময় ও পেনাল্টিতে যাবে, তখন ভিন্ন খেলোয়াড়দেরই দায়িত্ব নিতে হবে।’

তবুও দলের মান নিয়ে কোনো অভিযোগ নেই আর্তেতার। তার বিশ্বাস, যারা দায়িত্ব নিয়েছিলেন তাদেরও সেই সামর্থ্য ছিল। তবে চাপের মুহূর্তে প্রয়োজনীয় নিখুঁততা দেখাতে পারেননি তারা।

আর্তেতা বলেন, ‘আমাদের দলে এখনও যথেষ্ট মানসম্পন্ন খেলোয়াড় ছিল। অনুশীলনে এজে কখনও পেনাল্টি মিস করে না। কিন্তু এমন মঞ্চে, এমন মুহূর্তে শট নেওয়া সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। দুর্ভাগ্যজনকভাবে আমরা প্রয়োজনীয় নিখুঁততা দেখাতে পারিনি।’

টাইব্রেকারে এবেরেচি এজের শট পোস্টের বাইরে চলে যায়। পরে গ্যাব্রিয়েল মাগালহায়েসও লক্ষ্যভ্রষ্ট হলে শিরোপা ধরে রাখার উল্লাসে মাতে পিএসজি। অন্যদিকে ২০০৬ সালের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠেও আবারও হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় আর্সেনালকে।

গ্রুপ-সেরার লড়াইয়ে বাংলাদেশ-ভারত, জয়ের বিকল্প দেখছেন না বাটলার

ইউরোপ জয় উদযাপনে উত্তপ্ত প্যারিস, আটক ৪৫

তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের পরও ক্ষুধা মেটেনি এনরিকের

পিএসজির শিরোপা অক্ষুণ্ণ, আর্সেনালের টাইব্রেকার দুঃখ

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

টিভি ও অনলাইনে যেভাবে দেখবেন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

সালাহর কাঁধে মিশরের স্বপ্ন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা

রিয়ালের পুনর্জাগরণের দায়িত্ব মরিনহোর কাঁধে, বলছে বিবিসি

ইউরোপের সিংহাসনের লড়াইয়ে আর্সেনাল-পিএসজি

ভারতের বিপক্ষে জয় মানেই বাড়তি আনন্দ, বলছেন শামসুন্নাহার