হোম > খেলা > ফুটবল

নারী ফুটবল দলের র‌্যাংকিং অপরিবর্তিত

স্পোর্টস রিপোর্টার

ফিফা র‌্যাংকিংয়ে অপরিবর্তিত রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ মঙ্গলবার র‌্যাংকিং হালনাগাদ করেছে ফিফা। সেখানে বাংলাদেশ নারী দল আগের ১১২তম অবস্থানেই রয়েছে। তবে তাদের ৪.৮৭ রেটিং পয়েন্ট কমেছে।

গত মার্চে অস্ট্রেলিয়ায় প্রথমবার নারী এশিয়ান কাপে অংশ নিয়ে কোনো ম্যাচে না জিতলেও র‌্যাংকিংয়ে অবস্থান ধরে রাখল বাংলাদেশ। তবে টানা ম্যাচ হারের কারণে রেটিং পয়েন্ট কমেছে তাদের। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ১১৬৫.৫৭।

নারী ফুটবলে ফিফা র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় উন্নতি হয়েছে আমেরিকান সামোয়ার। ১৭ ধাপ এগিয়ে দলটির রেটিং বেড়েছে +০.৬২। ১১৩০.৪২ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে তারা অবস্থান করছে ১২০ নম্বরে।

অন্যদিকে সবচেয়ে বেশি অবনতি হয়েছে সুরিনামের। বর্তমানে ওশেনিয়া অঞ্চলের এ দলটি অবস্থান করছে ১৩৯ নম্বরে। র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছে স্পেন। ১.০৩ রেটিং বেড়ে তাদের মোট পয়েন্ট দাঁড়াল ২০৮৩.০৯ আর ২০৫৪.৬৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র।

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

বাংলাদেশ-সান মারিনো মুখোমুখি আজ

স্পেনকে আটকে চমক দেখাল ইরাক

নিউ ইয়র্কের নিঃশ্বাস বলছে, বিশ্বকাপ আসছে

আফগানিস্তানকেও আটকে দিল বাংলাদেশের তরুণরা