হোম > খেলা > ফুটবল

কষ্টের জয়ে শীর্ষ স্থান ধরে রাখল কিংস

বাংলাদেশ ফুটবল লিগ

স্পোর্টস রিপোর্টার

আজ শনিবার বাংলাদেশ ফুটবল লিগে আরো একটি জয় পেয়েছে সাবেক পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ২-১ গোলে জিতেছে তারা। এ নিয়ে লিগে টানা তৃতীয় জয় পেল কিংস। সব মিলে চলমান লিগে তাদের অষ্টম জয় এটি। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান মজবুত করল দলটি। ১২ ম্যাচ খেলে কিংসের অর্জন সর্বোচ্চ ২৭ পয়েন্ট। অপরদিকে, ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই রইল আরামবাগ। একই দিন অপর ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে ২-০ গোলে জিতেছে ফর্টিস এফসি। এই জয়ে আবাহনীকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠল তারা। ১২ ম্যাচে তাদের অর্জন ২৪ পয়েন্ট। ২২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আবাহনী।

কিংস অ্যারেনায় দুই বিদেশি- ইমানুয়েল সানডে ও ডরিয়েলটন গোমেজের গোলে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। খেলার শুরু থেকেই ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে খেলে তারা। ফলে প্রথম আধঘণ্টার মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় দলটি। ২৪ মিনিটে ডরিয়েলটন গোল করেন। ২৮ মিনিটে গোল করেন সানডে। ৬৪ মিনিটে একটি গোল শোধ দেয় আরামবাগ।

আগামী ১৭ এপ্রিল লিগের পরবর্তী ম্যাচে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ রহমতগঞ্জ। একই দিন আরামবাগ খেলবে ফর্টিসের বিপক্ষে। অন্যদিকে, গাজীপুরের মাঠে ফর্টিসের হয়ে দুটি গোল করেন মিঠু চৌধুরী (৫ মিনিটে) ও মোহাম্মদ নোভা (৯০+২ মিনিটে)।

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের হুঁশিয়ারি

যানজটে হোক প্রযুক্তির সেরা ব্যবহার

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

ঝড় ও বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নয়া বার্তা

তেহরানে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যেই কোটি টাকার চুল উদ্ধার, গ্রেপ্তার ২

মুসলিম বিশ্বের ইতিহাস ক্যালেন্ডার

ফিলিস্তিনে আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী মোতায়েনের আহ্বান আলবানিজের

কৃত্রিম বুদ্ধিমত্তার নকশায় নতুন ভাইরাস