হোম > খেলা > ফুটবল

হালান্ডের গোলে লাইপজিগের মাঠে সিটির জয়

স্পোর্টস ডেস্ক

গোলের লড়াইয়ে বারবার সমতায় ফিরেও শেষ রক্ষা হলো না আরবি লাইপজিগের। আর্লিং হালান্ডের ৭৮ মিনিটের গোলে জার্মান ক্লাবটির মাঠ থেকে ৩-২ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগে টানা জয়ের ধারায় ফেরার পাশাপাশি লাইপজিগের ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ডও ভেঙেছে পেপ গার্দিওলার দল।

বুধবার রাতে রেড বুল অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। ৩৭ মিনিটে স্বাগতিক ডিফেন্ডার কাস্তেলো লুকেবার আত্মঘাতী গোলে এগিয়ে যায় সিটি। বিরতির পর ৪৯ মিনিটে রিডলে বাকুর গোলে সমতায় ফেরে লাইপজিগ। সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তিনি।

এরপর ম্যাচের গতি আরও বাড়ে। ৫৮ মিনিটে ইলিমান এনদিয়ায়ের ক্রস থেকে হেডে সিটিকে আবার এগিয়ে দেন এনজো ফার্নান্দেজ। কিন্তু তিন মিনিট পরই আন্তোনিও নুসার গোলে ফের সমতা আনে লাইপজিগ। স্বাগতিকদের আক্রমণে তখন সিটির রক্ষণ বেশ চাপে।

শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেন হালান্ড। ৭৮ মিনিটে এলিয়ট অ্যান্ডারসনের নিচু ক্রস থেকে কাছ থেকে বল জালে পাঠান নরওয়েজিয়ান স্ট্রাইকার। লাইপজিগের বিপক্ষে ক্যারিয়ারে এটি তাঁর ১৩তম গোল।

শেষ দিকে দুই দলই গোলের সুযোগ তৈরি করে। লাইপজিগের ডেভিড রাউম এবং সিটির রায়ান শেরকি বল ক্রসবারে লাগান। তবে আর গোল হয়নি।

দুইবার এগিয়েও হারল লিভারপুল

শেষ মুহূর্তের গোলে রিয়ালের নাটকীয় জয়

বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত

নিরাপত্তার আশঙ্কায় স্থগিত এশিয়ান কাপ

লামিনে নামের পেছনের অজানা গল্প জানালেন বাবা

ভোটযুদ্ধের মহড়ায় ২৬ ফুটবল সেনানী

পর্তুগালের বয়সভিত্তিক দলে রোনালদোপুত্র

একটি সংঘর্ষ, লাল কার্ড ও চিরবিদায়

শিরোপা জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

হেভিওয়েট লড়াইয়ের রাত আজ