হোম > খেলা > ফুটবল

সপ্তম জয়ে শিরোপার দৌড়ে এগিয়ে কিংস

বাংলাদেশ ফুটবল লিগ

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল লিগে জয়ের ছন্দ ধরে রেখেছে বসুন্ধরা কিংস। আজ আরেকটি জয় পেয়েছে তারা। ফর্টিস এফসিকে ৩-২ গোলে হারায় সাবেক পাঁচবারের চ্যাম্পিয়নরা। চলমান লিগে সপ্তম জয়ে লিগে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কিংস। ১১ ম্যাচ খেলে তাদের অর্জন সর্বোচ্চ ২৪ পয়েন্ট। অপরদিকে, কিংসের সমান ম্যাচ খেলে টেবিলের দুই নম্বরে থাকা ফর্টিসের অর্জন ২১ পয়েন্ট।

একই দিন অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আবাহনী। এই জয়ে টেবিলের তিন নম্বরে উঠেছে তারা। ১১ ম্যাচে আবাহনীর অর্জন ১৯ পয়েন্ট। অন্য ম্যাচে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবকে ৩-০ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘ। এ নিয়ে লিগে দ্বিতীয় জয়ের মুখ দেখল পয়েন্ট টেবিলের নিচের সারিতে থাকা দলটি। ১১ ম্যাচে আরামবাগের অর্জন ৯ পয়েন্ট।

ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় কিংসের জয়ের নায়ক ‘হ্যাটট্রিক ম্যান’ ডরিয়েলটন গোমেজ। কিংসের হয়ে তিনটি গোলই এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। খেলার শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে কিংস। সমান তালে লড়াই করেছে ফর্টিসও। ১৯ মিনিটেই গোল হজম করে বসে কিংস। ওমরের রক্ষণ চেরা পাস থেকে বল পেয়ে নিখুঁত শটে গোল করেন ফর্টিসের নাইজেরিয়ান স্ট্রাইকার ওনিয়েকাচি ওকাফ।

এই গোল হজমের পর আক্রমণের মাত্রা বাড়িয়ে দ্রুতই ম্যাচে ফেরে কিংস। দুরন্ত গতিতে আক্রমণে যাওয়া রাকিবকে বক্সের মধ্যে ফাউল করেন ফর্টিসের ডিফেন্ডার আবদুল্লাহ ওমর। ২৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোর লাইন ১-১ করেন ডরিয়েটন। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫২ মিনিটে গোল করে এগিয়ে যায় কিংস। এবারও তাদের গোলদাতার নাম ডরিয়েলটন। তবে ৭৫ মিনিটে ম্যাচে ২-২ সমতায় ফেরে ফর্টিস। কর্নার থেকে উড়ে আসা বলে দুর্দান্ত এক শটে গোল করেন অনন্ত তামাং। ম্যাচ জমে উঠে। তবে ৭৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে কিংসের জয়ের পথ মসৃণ করেন ডরিয়েলটন।

অপরদিকে মুন্সীগঞ্জের ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে এমেকা ওগবাহর জোড়া গোলে জিতেছে আবাহনী।

২০২৬ বিশ্বকাপ ঘিরে উদ্বেগ, ফিফাকে চিঠি মানবাধিকার সংগঠনগুলোর

নারী দলের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ মিশন

হালান্ডকে ঘিরে সিটি-বার্সা আলোচনার গুঞ্জন

ট্রাম্পের সতর্কবার্তা, ইরানের কঠোর হুঁশিয়ারি

মোহামেডানে হোঁচট, জয় পেল রহমতগঞ্জের

ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

ইরানের বিশ্বকাপ খেলার প্রসঙ্গে নিজের অবস্থান বদলালেন ট্রাম্প

বিশ্বকাপে ইরানের বদলি ইরাক বা আমিরাত

ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে দাপুটে জয় রিয়ালের

গোলহীন মেসি, ন্যাশভিলের মাঠে গোলশূন্য ড্র মিয়ামির