হোম > খেলা > ফুটবল

আসিয়ান কাপ ‘ব্যাড লাক’ টুর্নামেন্ট : তাবিথ

সাফের ক্যাম্প শুরু ২৫ অক্টোবর

স্পোর্টস রিপোর্টার

ফিফা আসিয়ান কাপে ব্যর্থতার পর আজ সভায় বসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি। এই সভা শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সংবাদ মাধ্যমকে জানান, আসিয়ান কাপে ব্যর্থতার জন্য সবাইকে জবাবদিহির আওতায় আনছেন তারা। পাশাপাশি আগামী নভেম্বরে ঘরের মাঠে হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে কীভাবে সফল হওয়া যায়, সে ব্যাপারটিতে গুরুত্ব দিচ্ছেন তারা। বাফুফে প্রধান জানান, সাফ চ্যাম্পিয়নশিপের জন্য আগামী ২৫ অক্টোবর জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হবে।

আসিয়ান কাপের ব্যর্থতার রিপোর্ট এখনো বাফুফেতে জমা হয়নি। এই রিপোর্ট জমা হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘আগামী মিটিংয়ে এটি (রিপোর্ট) আমরা হাতে পেলে বিশ্লেষণ করব এবং বিস্তৃতভাবে আলাপ করব। একইভাবে আমরা আগামীতে যে সাফ চ্যাম্পিয়নশিপ আসছে, এর প্রস্তুতির জন্য যা যা করণীয়, আমরা করব।’ ইন্দোনেশিয়ার কাছে বড় হার প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, ‘ইন্দোনেশিয়ায় আমরা দেখেছিলাম যে প্রথমে ছয় গোল খেয়ে ফেলেছিলাম। মূলত সেকেন্ড হাফে কিন্তু খালি এক গোল খেয়েছিলাম। যদি আমরা রেগুলার টাইম চিন্তা করি, আবার একটা গোল আমরা দিয়েছিলাম ৯১ মিনিটে। আমাদেরকে প্রমাণ করতে হয় যে আমাদের টেম্পারমেন্ট আমাদের মেন্টাল স্ট্রেন্থ শেষ পর্যন্ত কিন্তু ঠিক ছিল। কিন্তু লাস্ট সেভেন মিনিটে কী হয়ে গেল, এটা এখনো আমরা বুঝে উঠতে পারছি না। তবে ইন্দোনেশিয়ার সাথে আমরা আবার খেলতে চাই শিগগির। যেটা আমি বলেছি সিঙ্গাপুরের সঙ্গে আমরা আবার খেলতে চাই। এর আগে বলেছি কারণ আমরা মনে করি যে আমরা এই টিমের থেকে কোনোভাবে পিছে থাকা টিম না। তাই আমরা প্রমাণ করতে চাই যে, টুর্নামেন্টটা আমরা খেলেছি ‘ব্যাড লাক’ টুর্নামেন্ট ছিল। আসলে বাংলাদেশের স্ট্যান্ডার্ড আরেকটু উচ্চ মানের স্ট্যান্ডার্ড অ্যান্ড কনসিস্টেন্ট আমরা খেলতে পারি।’

অন্যদিকে, আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে বড় হারের পর দুই ফুটবলারের নাইট ক্লাবে যাওয়া প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেছেন, ‘কিছু প্লেয়ারের নামে অভিযোগ এসেছে, ফেসবুকেও ছবি এসেছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমি পার্সোনালি ইস্যুটা ইনভেস্টিগেট করব। প্লেয়ারদের সাথে আমি বসব এবং পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যায়, সেটা কমিটিকে আমি রেকমেন্ড করব।’ তিনি আরো বলেন, ‘এর আগে অনেক প্লেয়ার কিন্তু টাঙ্গাইলে একটা খ্যাপ খেলেছিলেন। সে অভিযোগটাও এসেছিল। এখন আমরা মনে করছি না, সেই ব্যাপারটা আমরা প্লেয়ারদের সাথে কথা বলব, যারা অভিযুক্ত তাদের সঙ্গে কাউন্সেলিংয়ের মতো আমরা কিছু বৈঠক করব। ইন্ডিভিজুয়ালি এই প্লেয়ার সাইডেও ইন্টারঅ্যাকশনটা আমরা একটু বাড়াতে চাই।’

এএফসি কোচের লাইসেন্স পেলেন শায়েস্তাগঞ্জের শামীম

প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চাইলেন মারধরের শিকার ক্রীড়া সংগঠক মাসুম

‘বার্সা মেসির চেয়েও বড়, সে নিজেকে কী মনে করে?’

মেসির চোখে ভবিষ্যতের ১০ সম্ভাবনাময় ফুটবলার

নিজেকেই সর্বকালের সেরা মানেন রোনালদো

অ্যানফিল্ডে সিটির দাপুটে জয়

তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই সত্যিই কঠিন কাজ : বাটলার

ইতালির সেস্ত্রি লেভান্তেতে ফাহামিদুল

ফিলিপাইনের কাছে হেরে এশিয়ান কাপের স্বপ্ন শেষ বাংলাদেশের

ভিনিসিয়ুসের লাল কার্ড, কষ্টার্জিত জয় রিয়ালের