হোম > খেলা > ফুটবল

চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দল

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফুটবলের ২০২৬ সালের আসরের আর বাকি মাত্র আড়াই মাস। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া এই মহাযজ্ঞের সকল প্রস্তুতি সম্পন্ন। কেবল বাকি ছিল ৪৮ দল চূড়ান্ত হওয়া। প্লে-অফের লড়াই শেষে ৬টি দলের বিশ্বমঞ্চে পা দেওয়ার মধ্য দিয়ে পূর্ণতা পেল ৪৮ দলের আসর। প্লে-অফ থেকে বিশ্বকাপে উঠেছে বসনিয়া-হার্জেগোভিনা, চেক রিপাবলিক, তুরস্ক, সুইডেন, ডিআর কঙ্গো ও ইরাক। প্লে-অফের সবচেয়ে বড় অঘটন চারবারের চ্যাম্পিয়ন ইতালির বাদ পড়া। এ নিয়ে টানা তিন আসরের চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হলো তারা।

শেষ দিনে সবচেয়ে বড় আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছে এশিয়ার দেশ ইরাক। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা। সবশেষ তারা বিশ্বকাপ খেলেছিল ১৯৮৬ সালে। বিশ্বমঞ্চে ‘আই’ গ্রুপে ফ্রান্স, নরওয়ে ও সেনেগালের সঙ্গে লড়বে তারা। ইরাকের আনন্দের রাতে বিষাদে ভেসেছে ইতালি। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে যায় তারা। তাদের ফুটবল ইতিহাসে এটা এক বড় ধাক্কা।

ইউরোপ অঞ্চলের অন্য ম্যাচগুলোতেও ছিল উত্তেজনার ছাপ। পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা পেয়েছে সুইডেন। ‘এফ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, জাপান ও তিউনিসিয়া। কসোভাকে ১-০ গোলে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপে ফিরেছে তুরস্ক। ‘সি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। ডেনমার্ককে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারিয়ে ২০ বছর পর বিশ্বকাপের টিকিট পেয়েছে চেক প্রজাতন্ত্র। তারা সবশেষ খেলেছিল ২০০৬ সালের আসরে। ‘এ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া। জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে ৫২ বছর পর বিশ্বকাপ নিশ্চিত করেছে ডিআর কঙ্গো। ‘কে’ গ্রুপে তারা খেলবে পর্তুগাল, উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে।

সব মিলিয়ে, প্লে-অফের নাটকীয় লড়াই শেষে চূড়ান্ত হলো বিশ্বকাপের সব দল। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই আসর, যেখানে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এবং অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ। নতুন ফরম্যাটের এই বিশ্বকাপ ঘিরে ইতোমধ্যেই ফুটবল বিশ্বে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা, আর সমর্থকরাও অপেক্ষায় রয়েছেন ইতিহাসের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের পর্দা ওঠার।

বিশ্বকাপের ৪৮ দলের মহাদেশীয় গ্রুপিং

স্বাগতিক : কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র

এশিয়া : অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান, ইরাক

আফ্রিকা : আলজেরিয়া, কাবো ভার্দে, ডিআর কঙ্গো, আইভরি কোস্ট, মিসর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া

উত্তর ও মধ্য আমেরিকা : কুরাসাও, হাইতি, পানামা

দক্ষিণ আমেরিকা : আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে

ওশেনিয়া : নিউজিল্যান্ড

ইউরোপ : অস্ট্রিয়া, বেলজিয়াম, বসনিয়া-হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, চেকিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক

বিশ্বকাপে প্রথমবার: জর্ডান, উজবেকিস্তান, কেপ ভার্দে, কুরাসাও।

বিশ্বকাপে ৪৮ দল ও গ্রুপিং

এ গ্রুপ : চেক প্রজাতন্ত্র, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া

বি গ্রুপ : বসনিয়া-হার্জেগোভিনা, কানাডা, কাতার ও সুইজারল্যান্ড

সি গ্রুপ : ব্রাজিল, হাইতি, মরক্কো ও স্কটল্যান্ড

ডি গ্রুপ : অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক ও যুক্তরাষ্ট্র

ই গ্রুপ : জার্মানি, কুরাসাও, ইকুয়েডর ও আইভরি কোস্ট

এফ গ্রুপ : নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া

জি গ্রুপ : বেলজিয়াম, মিশর, ইরান ও নিউজিল্যান্ড

এইচ গ্রুপ : স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে

আই গ্রুপ : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে ও ইরাক

জে গ্রুপ : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান

কে গ্রুপ : পর্তুগাল, কলম্বিয়া, জ্যামাইকা ও উজবেকিস্তান

এল গ্রুপ : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা

এগিয়ে থেকেও ম্যাচ হারল বাংলাদেশ

স্পেনকে রুখে দিল মিশর, ইংল্যান্ডকে হারিয়ে চমক জাপানের

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৪০ বছর পর বিশ্বকাপের মঞ্চে ইরাক

দাপুটে ফুটবলে ক্রোয়েশিয়াকে হারাল ব্রাজিল

জাম্বিয়াকে উড়িয়ে দারুণ প্রস্তুতি সারল আর্জেন্টিনা

টাইব্রেকারে বিশ্বকাপ স্বপ্ন শেষ ইতালির

ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশ-নেপাল মুখোমুখি

অনূর্ধ্ব-২০ নারী দলের এশিয়ান কাপ মিশন শুরু আজ

ব্রাজিলে খেলোয়াড়দের পিষ্ট করে ফেলা হয় : নেইমার