হোম > খেলা > ফুটবল

রোনালদোর জোড়া গোলে বড় জয় আল নাসরের

স্পোর্টস ডেস্ক

বয়স যেন শুধুই একটি সংখ্যা—আবারও সেটিই প্রমাণ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যামস্ট্রিং ইনজুরিতে প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর ফিরে এসে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে বড় জয় উপহার দিয়েছেন এই পর্তুগিজ মহাতারকা। সৌদি প্রো লিগে আল নাজমার বিপক্ষে ৫-২ গোলের জয়ে জোড়া গোল করেছেন রোনালদো। তাঁর এই পারফরম্যান্সে ম্যাচজুড়ে আধিপত্য দেখায় আল নাসর।

চোট কাটিয়ে ফেরার পর নিজের ছন্দ ফিরে পেতে সময় নেননি রোনালদো। ম্যাচের ৫৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন । এরপর ৭৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের ব্যবধান আরও বাড়ান। রোনালদোর পাশাপাশি এই ম্যাচে উজ্জ্বল ছিলেন সেনেগালের তারকা সাদিও মানে। দুই অর্ধের ইনজুরি টাইমে গোল করে তিনিও জোড়া পূর্ণ করেন। এছাড়া দলের হয়ে আরেকটি গোল করেন আব্দুল্লাহ আল হামদান।

এই জয়ে লিগ টেবিলেও শক্ত অবস্থান ধরে রেখেছে আল নাসর। ২৭ ম্যাচ শেষে তাদের সংগ্রহ এখন ৭০ পয়েন্ট, যা তাদের শীর্ষে রাখছে। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল।

গত ২৮ ফেব্রুয়ারি আল ফায়হা–র বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল রোনালদোকে। এরপর স্পেনে চিকিৎসা ও পুনর্বাসন শেষে ফেরেন দলে, আর ফিরেই দেখালেন তাঁর চেনা রূপ। এই জোড়া গোলের ফলে রোনালদোর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৬৭-তে। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ গোলের মাইলফলকের দিকে এগিয়ে চলেছেন তিনি, আর সেই লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন মাত্র ৩৩টি গোল।

চলতি মৌসুমে গোলদাতার তালিকাতেও ভালো অবস্থানে আছেন রোনালদো। ইভান টোনির চেয়ে মাত্র দুই গোল পিছিয়ে থেকে গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন তিনি। সব মিলিয়ে, ইনজুরি কাটিয়ে ফিরে এসে দারুণ পারফরম্যান্সে নিজের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করলেন রোনালদো, আর তাঁর এই ফর্ম আল নাসরের শিরোপা লড়াইকে আরও জোরালো করে তুলেছে।

শেষ মুহূর্তের গোলে মায়োর্কার কাছে হারল রিয়াল

হালান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে দিলো ম্যানসিটি

হামজা-জামালদের নতুন কোচ খুঁজছে বাফুফে

দেশে ফিরে ছাদখোলা বাসে হাতিরঝিলের পথে সাফজয়ী যুবারা

পাঁচ নিয়মে পরিবর্তন আনল ফিফা

চীনের বিপক্ষে ২-০ গোলে হারল মেয়েরা

সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়ে বাংলাদেশ দলকে অলিম্পিক এসোসিয়েশনের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে অভিনন্দন জানালেন বিরোধীদলীয় নেতা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলকে বরণে শোভাযাত্রা ও সংবর্ধনার আয়োজন

যেভাবে বাংলাদেশে এলেন সাফ জয়ের নায়ক সুলিভান ব্রাদার্স