হোম > খেলা > ফুটবল

ইয়ামালের হ্যাটট্রিকে বার্সার জয়, গোলবন্যা লিভারপুলের

স্পোর্টস ডেস্ক

স্পেন ও ইংল্যান্ড—দুই লিগেই গোলবন্যার রাতে বড় জয় তুলে নিয়েছে দুই শীর্ষ ক্লাব। স্পেনে লামিনে ইয়ামালের ঝলকে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ইংল্যান্ডে ওয়েস্ট হ্যামকে ৫-২ গোলে ভাসিয়েছে লিভারপুল।

ম্যাচের ২৮তম মিনিটে ফারমিন লোপেজের কাছ থেকে বল পেয়ে নিচু শটে জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন ইয়ামাল। ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ামাল। দ্বিতীয়ার্ধের ৪৯তম মিনিটে এক গোল শোধ দেয় ভিয়ারিয়াল। ৬৯তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামাল। অন্য গোলটা যোগ করা সময়ে বদলি হিসেবে নামা লেভানডোভস্কির।

এই জয়ে রিয়ালের চেয়ে লিগ চার পয়েন্টে এগিয়ে গেছে কাতালানরা। বার্সেলোনার সংগ্রহ ৬৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৬০। তারা সোমবার নিজেদের মাঠে গেতাফের বিপক্ষে খেলবে। ৫১ পয়েন্ট তৃতীয় স্থানে রয়েছে ভিয়ারিয়াল।

প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৫-২ গোলে হারিয়েছে লিভারপুল। পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সমান ৪৮ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বেশি খেলে পাঁচে তারা। ১৮তম স্থানেই রয়ে গেছে ওয়েস্ট হ্যাম, অবনমনের শঙ্কা আরও গভীর হয়েছে তাদের।

ম্যাচের পঞ্চম মিনিটে কর্নার থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় ওয়েস্ট হ্যাম, সেই সুযোগে গোল করে দলকে এগিয়ে দেন হুগো একিটিকে। ২৪তম মিনিটে ডমিনিক সোবোস্লাইয়ের নিখুঁত কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ভার্জিল ভ্যান ডাইক। প্রথমার্ধের শেষদিকে আরেকটি কর্নার থেকেই তৃতীয় গোল করেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

দ্বিতীয়ার্ধের শুরুতে মালিক দিয়ুফের ক্রস থেকে টমাস সৌচেক গোল করে ব্যবধান কমালেও ৭০ মিনিটে কর্নার থেকে কোডি গাকপো চতুর্থ গোল যোগ করেন। পাঁচ মিনিট পর ভ্যালেন্তিন ক্যাস্তেলানোস একটি গোল শোধ দেন। শেষদিকে বদলি জেরেমি ফ্রিম্পংয়ের পাস থেকে অ্যাক্সেল ডিসাসির আত্মঘাতী গোলে ৫-২ ব্যবধানে জয় নিশ্চিত করে লিভারপুল।

‘ডেথ হাফে’ ছয় চ্যাম্পিয়নের মহারণ

নিরাপত্তা মূল্যায়নে মেক্সিকো সফরে ফিফা

আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় নারী দল

কনকাকাফে বাংলাদেশি সুলিভানের ইতিহাস

মেসির গোলে জিতল ইন্টার মিয়ামি

কেইন-ওলিসে-দিয়াজ ত্রয়ীর সামনে ‘এমএসএন’ চ্যালেঞ্জ

জাদুকরী পারফরম্যান্সে নেইমারের জবাব

রিয়ালের ‘শত্রু’ সিটি, পিএসজি-চেলসি মহারণ

রোনালদোর ফুটবল-পরবর্তী জীবনের রূপরেখা স্পষ্ট

ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে গাফফারের চাওয়া