হোম > খেলা > ফুটবল

বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরতে প্রস্তুত রোনালদো : কোচ পস্তেকগ্লু

স্পোর্টস ডেস্ক

পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছাড়ার ঘটনায় চারদিক যখন নানা বিতর্কে উত্তাল, তখন ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে স্বস্তির খবর জানাল তার ক্লাব আল নাসর। ক্লাবটির কোচ অ্যাঞ্জ পস্তেকগ্লু স্পষ্ট করে জানিয়েছেন, সব বিতর্ক পেছনে ফেলে পর্তুগিজ তারকার মনোবল এখন সম্পূর্ণ চাঙা রয়েছে এবং তিনি মাঠে নামার জন্য প্রস্তুত।

জাতীয় দলের কোচ জর্জ জেজুসের সঙ্গে মতপার্থক্যের জেরে আন্তর্জাতিক বিরতিতে হঠাৎ করেই পর্তুগালের ক্যাম্প ছেড়ে ক্লাবে ফেরেন ৪১ বছর বয়সি রোনালদো। পরে এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, আল নাসরে তার সাবেক কোচ জেজুস কথা রাখেননি। যদিও এ বিষয়ে পর্তুগাল কোচ জর্জ জেজুস খুব সংক্ষিপ্তভাবে বলেন, ‘আমি ওই বিবৃতি পড়েছি। আর এখন, প্রতিদিন যা করি, কাজের জন্য ফেডারেশনে যাচ্ছি। সেখানে দল এবং জাতীয় দল নিয়ে ভাবব।’

এদিকে আল নাসরের লিগ ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে রোনালদোকে নিয়ে চলা বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে কোচ পস্তেকগ্লু বলেন, ‘জাতীয় দলে কী ঘটেছে, তা নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না।’

রোনালদোর বর্তমান অবস্থা ও মানসিক প্রস্তুতি সম্পর্কে পস্তেকগ্লু আরো যোগ করেন, ‘রোনালদো ফিরে এসেছে এবং খেলার জন্য প্রস্তুত। আমি নিজেও আগে চার বছর একটি জাতীয় দলের কোচ ছিলাম। জাতীয় দলের কোচদের বিষয়ে ক্লাবের কোচদের মন্তব্য করাটা আমার পছন্দ নয়, তাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’

কোচের এমন আস্থার পর সব গুঞ্জন পাশ কাটিয়ে আল নাসরের জার্সিতে সিআর সেভেনের মাঠে নামার অপেক্ষা এখন ভক্তদের।

গ্রানিত শাকার দুই কোটি টাকা জরিমানা

বসুন্ধরা কিংস ও ফর্টিসের গোল উৎসব

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে খেলবে বাংলাদেশ

আন্তর্জাতিক বিরতিতে চোটের ছোবলে রাফিনিয়া-হালান্ডরা

সাদ-সোহেলের নাইট ক্লাবে যাওয়া ঠিক হয়নি: জামাল

ফুলহামের বর্ষসেরা বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

নেইমারের জোড়া গোলে রক্ষা সান্তোসের

মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’

শেষ মুহূর্তের গোলে উজবেকদের হারিয়ে বাংলাদেশের শুরু

মেসির বিদায়ী ম্যাচে তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হলো বেনিন