হোম > খেলা > ফুটবল

'বিশেষ মুহূর্তগুলো মিস করব'

বিদায়ী ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক

ফুটবলের দীর্ঘ বর্ণিল অধ্যায়ের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন লিওনেল মেসি। আলবিসেলেস্তেদের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামার আগে শেষবারের মতো জাতীয় দলের অনুশীলনে অংশ নিলেন এই মহাতারকা। সতীর্থ ও কোচিং স্টাফদের সঙ্গে কাটানো সেই শেষ অনুশীলনের মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে সতীর্থদের সঙ্গে হাসিমুখের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে মেসি ক্যাপশনে লিখেছেন, ‘আমি জানি এই বিশেষ মুহূর্তগুলো মিস করব।’ ছোট এই বাক্যটির মাঝেই যেন লুকিয়ে আছে তাঁর বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের দীর্ঘ পথচলার অনুভূতি—বছরের পর বছর দেশের জার্সিতে কাটানো সময়, সতীর্থদের সঙ্গে অসংখ্য অনুশীলন, জয়-পরাজয়, হতাশা, কান্না এবং শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ের সেই অবিস্মরণীয় মুহূর্তগুলো।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, অপ্রত্যাশিত কোনো পরিস্থিতি তৈরি না হলে বেনিনের বিপক্ষে এই ম্যাচে পুরো ৯০ মিনিটই মাঠে থাকার কথা রয়েছে মেসির। তাঁকে শেষবারের মতো নীল-সাদা জার্সিতে মাঠে দেখতে প্রস্তুত মনুমেন্তাল স্টেডিয়ামের গ্যালারিও। কানায় কানায় পূর্ণ হতে যাওয়া এই স্টেডিয়ামে মেসির বিদায়কে কেন্দ্র করে থাকছে বিশেষ কিছু আয়োজন ও অতিথি শিল্পীদের পরিবেশনা। সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে ২০২২ কাতার বিশ্বকাপে মেসির সঙ্গে ট্রফি উঁচি ধরেছিলেন, এমন প্রায় সব সদস্যই এই আয়োজনে উপস্থিত থাকবেন।

বেনিনের বিপক্ষে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল ভোর ৫টায় মনুমেন্তাল স্টেডিয়ামে। এই স্কোয়াডে আরও রয়েছেন নিকোলাস ওতামেন্দির মতো পরিচিত মুখ, যিনি নিজেও জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে, এক ঐতিহাসিক বিদায়ের অপেক্ষায় পুরো ফুটবলবিশ্ব।

মেসির জার্সিটা আমি নেবই, মায়ের কসম: বেনিনি ডিফেন্ডার

না আটকে মেসির জাদুই কেবল উপভোগ করতে চান বেনিন ডিফেন্ডার তিয়ানি

বিদায়ের লগ্নে রোজারিওতে অভিনব শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত মেসি

জয়ে শুরু মোহামেডান ও কিংসের

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ কাল

১৪ মিনিটের ঝড়ে বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স

‘দিনটা দুঃখের, আবার আনন্দেরও’

ছোট পর্দায় মেসির বিদায়ী ম্যাচের সঙ্গে থাকছে আরো অনেক খেলা

আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত বেনিন

মেসির আর্মব্যান্ড যাচ্ছে জাদুঘরে