হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপের আগে ইনজুরি আতঙ্কে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

ফিফা বিশ্বকাপের আর বেশি দেরি নেই। ঠিক এমন সময়ই হঠাৎ বড় ধাক্কা আর্জেন্টিনা শিবিরে। কয়েক ঘণ্টার ব্যবধানে দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি তৈরি করেছে নতুন উদ্বেগ। কোচ লিওনেল স্কালোনি যখন বিশ্বকাপ প্রস্তুতিতে ব্যস্ত, খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করছেন, তখনই চোটে পড়ে দুশ্চিন্তা বাড়ালেন ক্রিস্টিয়ান রোমেরো, লাউতারো মার্টিনেজ ও এমিলিয়ানো মার্টিনেজ।

প্রথম ধাক্কাটা আসে রোমেরোকে ঘিরে। লন্ডনে টটেনহ্যাম হটস্পার ও সান্ডারল্যান্ড ম্যাচে নিজের গোলকিপারের সঙ্গে সংঘর্ষে পড়ে আহত হন এই ডিফেন্ডার। খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ডান হাঁটুর অস্বস্তির কারণে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। লিগামেন্টে চোট আছে কি না, তা নিশ্চিত হতে পরীক্ষা করা হবে। গুরুতর কিছু ধরা পড়লে বিশ্বকাপে তার খেলা অনিশ্চিত হয়ে পড়তে পারে।

এরপর উদ্বেগ বাড়ায় লাউতারো মার্টিনেজের অবস্থা। ইন্টার মিলানের এই স্ট্রাইকারের পুরোনো পেশির চোট আবারও ফিরে এসেছে। সম্প্রতি সুস্থ হয়ে মাঠে ফিরলেও নতুন করে ইনজুরি দেখা দেওয়ায় তার ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সবশেষ ধাক্কা আসে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ঘিরে। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপের সময় অস্বস্তি অনুভব করায় মাঠেই নামতে পারেননি তিনি। ফলে শুরুর একাদশে জায়গা পান বদলি গোলকিপার। তার চোটের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি অ্যাস্টন ভিলা।

সব মিলিয়ে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার প্রস্তুতিতে হঠাৎ করেই অনিশ্চয়তার ছায়া নেমে এসেছে। দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অবস্থা এখন পর্যবেক্ষণে—যা কোচিং স্টাফের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

মোহামেডানের ভালো দেখতে চান আলফাজ

ফেডারেশনের কাপের ফাইনাল ১৯ মে

ভেন্যু বদলের আবেদন খারিজ, যুক্তরাষ্ট্রেই খেলতে হবে ইরানকে

চেলসিকে উড়িয়ে শিরোপা লড়াইয়ে ফিরল সিটি

মেরি-লুইসের নতুন ইতিহাস

রোনালদোর জয়ের রাতে আল নাসরের ইতিহাস

চট্টগ্রাম আবাহনীর হোঁচট

আনচেলত্তি দেখালেন আশা, নেইমার খেললেন ৯০ মিনিট

বিবর্ণ মেসি, আবারও ড্রয়ে আটকে গেল মিয়ামি

গোলের বন্যায় ইতিহাস গড়ে শিরোপার পথে বায়ার্ন