হোম > খেলা > ফুটবল

নিষিদ্ধ না করে ইসরাইলকে শুধু জরিমানা করল ফিফা

স্পোর্টস ডেস্ক

ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে পশ্চিম তীরে বসতি গড়েছে ইসরাইল। দখলকৃত এলাকার ক্লাবগুলোর ফুটবলে সম্পৃক্ত করার কারণে ফিফার কাছে ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) নিষিদ্ধের দাবি জানিয়েছিল ফিলিস্তিন।


আইএফএর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি অনেক আগে থেকেই জানিয়ে আসছিল ফিলিস্তিন, যা নাকচ করে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে ফিলিস্তিনের ভিন্ন অভিযোগের ভিত্তিতে ইসরাইল ফুটবল সংস্থাকে শাস্তি দিয়েছে ফিফা।


ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) দুটি পৃথক আবেদন নিয়ে ফিফা নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে। পশ্চিম তীরে ইসরাইলের বসতিতে অবস্থিত ক্লাবগুলোকে জাতীয় লিগে খেলতে দেওয়ার কারণে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল ফিলিস্তিন।


এ নিয়ে গভর্ন্যান্স প্যানেলের পরামর্শে সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ফিফা জানিয়েছে, পশ্চিম তীরের চূড়ান্ত আইনি অবস্থান এখনও আন্তর্জাতিক আইনে জটিল ও অনির্ধারিত। এ কারণে এই বিষয়ে কোনো ব্যবস্থা নেবে না বলে জানিয়েছে ফিফা।


তবে ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশনকে পৃথক অভিযোগের ভিত্তিতে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় আড়াই কোটি টাকা) জরিমানা করেছে ফিফা। অভিযোগগুলো হলো– বৈষম্য ও বর্ণবাদী কর্মকাণ্ড, আক্রমণাত্মক আচরণ ও ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘন।

সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় জোটের

দৌলতখানের বাংলাবাজারে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

সৌদি থেকে আর ফিরলেন না বোয়ালমারীর সুরুজ

অটোরিকশায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৭ ভুয়া সিআইডি আটক

ফিট রাখতেই শরিফুলকে কাউন্টি খেলার অনুমতি দেয়নি বিসিবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন