হোম > খেলা > ফুটবল

গানার-অলরেড বিজয় কেতন

নাপোলি ও অ্যাটলেটিকো বধের কাব্য

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে জয় দিয়ে যাত্রা শুরু করেছে গতবারের রানার্সআপ আর্সেনাল। জিতেছে লিভারপুলও। নাপোলির মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে আর্সেনাল। অন্যদিকে অ্যানফিল্ডে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। দুই ম্যাচেই জয়ের নায়ক হয়েছেন মাঝমাঠের দুই তারকা; আর্সেনালের মার্টিন ওডেগার্ড ও লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার।

নাপোলির বিপক্ষে শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল আর্সেনাল। একের পর এক আক্রমণ করলেও ফিনিশিং দুর্বলতায় গোল পাচ্ছিল না তারা। ম্যাচে মোট ২৬টি শট নেয় গানাররা, যার আটটি ছিল লক্ষ্যে। বুকায়ো সাকার বাইসাইকেল কিক ও মিকেল মেরিনোর হেড ঠেকিয়ে দেন নাপোলির গোলরক্ষক অ্যালেক্স মেরেত। সাকার আরেকটি শটও চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। অবশেষে ৭৫ মিনিটে খুলে যায় নাপোলির রক্ষণ। ক্রিস্টোস জলিসের কাটব্যাক পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন ওডেগার্ড। পরে আরো সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি আর্সেনাল।

অ্যানফিল্ডে অবশ্য শুরুটা ছিল লিভারপুলের জন্য হতাশার। ১৭ মিনিটে মার্কোস লরেন্তের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। হুলিয়ান আলভারেজের থ্রু বল ধরে বাঁ পায়ের শটে গোল করেন তিনি। তবে ৪০ মিনিটে রোনাল্ড আরাউহোর ব্যাক-হিল ফ্লিক থেকে দারউইন নুনিয়েজের বদলি হিসেবে নামা সোর্ভোজলাই গোল করে সমতা ফেরান লিভারপুলকে। বিরতির পর ৫০ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে লিভারপুলকে এগিয়ে দেন ম্যাক-অ্যালিস্টার। শেষদিকে ইয়েরেমি ফ্রিমপংয়ের গোল অফসাইডে বাতিল হলেও জয় ধরে রাখে অলরেডরা।

এত পরিবর্তন আগে কখনো হয়নি, এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে রেকর্ড

হরমুজ বিজয়ের দাবি ট্রাম্পের, সময় থাকতে দেশে চলে যাওয়ার হুঁশিয়ারি তেহরানের

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

সংকটের মধ্যে কৃষিমন্ত্রীর গোডাউন ভর্তি সারে

ইয়েমেনের মোখা শহর দখল করল ইরান সমর্থিত হুথিরা

একদিন পিছিয়ে শনিবার শুরু বায়তুল মুকাররমের মাসব্যাপী ইসলামি বইমেলা

মাদকের অভিযোগে ৫০ বছরের পুরোনো মেলা বন্ধ

স্বর্ণজয়ের লক্ষ্যে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা

পাকিস্তানের ১৩৩ এর জবাবে ইংল্যান্ড ৪৫৩

ছয় ফুটবলারকে বাদ দিলেন কোচ ডুলি