হোম > খেলা > ফুটবল

পিএসজির পঞ্চম শিরোপা, ১৬ বছর পর ইন্টারের ডাবল

স্পোর্টস ডেস্ক

ফরাসি ফুটবলে আধিপত্যের গল্পটা আরো দীর্ঘ করল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। শিরোপা নিশ্চিত করতে যেখানে একটি ড্র-ই যথেষ্ট ছিল, সেখানে জয় দিয়েই উৎসবে মাতল পিএসজি। শক্তিশালী লেন্সকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই টানা পঞ্চমবারের মতো ফরাসি লিগ ওয়ান শিরোপা জিতেছে প্যারিসের ক্লাবটি। এদিকে ১৬ বছর পর আবারও ইতিহাস লিখল ইন্টার মিলান। সিরি আ’র পর ইতালিয়ান কাপ জিতে ‘ডাবল’ উল্লাসে মেতেছে মিলানের দলটি। রোমে অনুষ্ঠিত ইতালিয়ান কাপের ফাইনালে লাৎসিওকে ২-০ গোলে হারিয়ে দশমবারের মতো এ ট্রফি জয়ের আনন্দে মাতল ইন্টার।

পার্ক দে প্রাসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। ম্যাচের ২৯তম মিনিটে উসমান দেম্বেলের দারুণ এক পাস থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন জর্জিয়ান তারকা খভিচা কভারাতসখেলিয়া। গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে লেন্স। তবে পিএসজির গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়ান রুশ গোলরক্ষক মাতভেই সাফোনোভ। লেন্সের ওয়েসলি সাঈদ ও আবদুল্লাহ সিমার একাধিক নিশ্চিত সুযোগ দুর্দান্ত দক্ষতায় রুখে দেন তিনি।

ম্যাচের শেষদিকে জয় নিশ্চিত করে পিএসজির তরুণ সেনসেশন ইব্রাহিম এমবায়ে। ইনজুরি সময়ে দেজিরে দুয়ের বাড়ানো বল থেকে জোরালো শটে গোল করে লেন্সের শেষ আশাটুকুও শেষ করে দেন ১৮ বছর বয়সি এই ফরোয়ার্ড। তার গোলের পর পুরো স্টেডিয়ামজুড়ে শুরু হয় শিরোপা উদযাপন। এরই মধ্যে ফরাসি সুপার কাপ ও লিগ শিরোপা জেতা পিএসজির সামনে এখন ট্রেবল জয়ের হাতছানি। আগামী ৩০ মে বুদাপেস্টে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনালের মুখোমুখি হবে প্যারিসের জায়ান্টরা।

এ জয়ে ৩৩ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট দাঁড়িয়েছে ৭৬। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা লেন্স শেষ ম্যাচ জিতলেও আর পিএসজিকে ছুঁতে পারবে না।

অন্যদিকে লাৎসির বিপক্ষে ১৪তম মিনিটে আত্মঘাতী সেই গোলে এগিয়ে যায় ইন্টার। প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই আরো বড় বিপদে পড়ে লাৎসিও। ৩৫তম মিনিটে নিজেদের ডি-বক্সের সামনে বল নিয়ন্ত্রণে ভুল করেন পর্তুগিজ লেফট ব্যাক নুনো তাভারেস। সুযোগ বুঝে দ্রুত বল কেড়ে নেন ডেনজেল ডামফ্রিস। এরপর তার বাড়ানো পাস সহজেই জালে পাঠান লাউতারো মার্তিনেজ। এ দুই গোলেই জয় নিয়ে ফেরে ইন্টার।

শিরোপা লড়াইয়ে টিকে রইল সিটি

৮ গোলের মহারণে মেসির জাদুতে জিতল মিয়ামি

বিশ্বকাপের জন্য জাতীয় ফুটবল দলকে বিদায় জানাল ইরান

তিন ম্যাচেই হ্যাটট্রিক লালপুরের বিস্ময়বালিকা আলেয়ার

নারী দলের সাফের প্রস্তুতি

নেইমারকে নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা সহজ নয়: আনচেলত্তি

কিংস অ্যারেনায় খেলতে চায় না মোহামেডান

ব্রাজিলিয়ান গোলরক্ষকের ভুলে শিরোপার অপেক্ষা বাড়ল রোনালদোর

হামজাদের দায়িত্ব নিচ্ছেন জার্মান কোচ স্টর্ক!

ফিলিস্তিনের পতাকা হাতে ইয়ামাল