হোম > খেলা > ফুটবল

আজ জিতলেই চ্যাম্পিয়ন কিংস

বাংলাদেশ ফুটবল লিগ

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল লিগের ১৭তম রাউন্ডের মোট পাঁচটি ম্যাচ রয়েছে। এই রাউন্ডের ম্যাচেই চলমান লিগের শিরোপা কার ঘরে যাচ্ছে, সেটি নির্ধারিত হয়ে যেতে পারে। আজ কুমিল্লার মাঠে আবাহনীর বিপক্ষে জিতলেই ষষ্ঠবারের মতো লিগ চ্যাম্পিয়ন হবে বসুন্ধরা কিংস। আর ড্র কিংবা হারলে অপেক্ষা থাকতে হবে তাদের। পয়েন্ট টেবিলে কিংসের অর্জন সর্বোচ্চ ৩৫ পয়েন্ট। আর আবাহনীর অর্জন ৩৪ পয়েন্ট।

আজ আবাহনীকে হারাতে পারলে কিংসের হবে ৩৮ পয়েন্ট। সেক্ষেত্রে শেষ রাউন্ডের ম্যাচে জিতলেও কিংসের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থাকবে আবাহনী। অন্যদিকে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে ফর্টিস এফসি। শেষ দুই রাউন্ডের ম্যাচে টানা জিতলে তাদের পয়েন্ট ৩৭ হবে। সেক্ষেত্রে কিংসের পেছনেই থাকবে ফর্টিস। যদি আজ কিংস হেরে যায় কিংবা ড্র করে, তাহলে আবাহনী ও ফর্টিসের শিরোপার লড়াইয়ে জোরেশোরেই টিকে থাকবে।

দেশের শীর্ষ ফুটবল লিগে বসুন্ধরা কিংসের আবির্ভাবের পর চ্যাম্পিয়ন হতে পারেনি আবাহনী। পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে কিংস। আর একবার লিগের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান। এবার আবাহনীর সামনে দারুণ সুযোগ। তবে শিরোপা লড়াইয়ে থাকতে হলে আজ অন্তত কিংসকে রুখে দিতে হবে তাদের। অবশ্য টানা জয়ের ছন্দে রয়েছে আবাহনী।

অন্যদিকে সর্বশেষ ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে কিংস। প্রত্যাশা করা হচ্ছে, আজ আবাহনী ও কিংসের মধ্যকার ম্যাচটিতে দারুণ লড়াই হবে। অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান অনেক আগেই শিরোপার রেস থেকে ছিটকে পড়ে মোহামেডান। ২০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে তারা।

মিরপুরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু, আহত ৪

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প

কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

রেমিট্যান্স-রিজার্ভে স্বস্তি ফিরলেও অর্থনীতির সংকট কাটেনি

রোনালদোকে বেঞ্চে রেখে ১০ জন নিয়েও জিতল আল নাসর

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

ঝিনাইদহে বাসচাপায় স্ত্রীর মৃত্যু, স্বামী আহত