হোম > খেলা > ফুটবল

করপোরেট প্রতিষ্ঠানের সহযোগিতা চান ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার

দেশে পিছিয়ে পড়া ক্রীড়া ফেডারেশনের উন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিশ্বমঞ্চে তুলে ধরতে দেশের বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি।

দেশের ক্রীড়া অবকাঠামোর আমূল পরিবর্তন ও উন্নয়ন নিয়ে সরকারের সুদূরপ্রসারী ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন এবং তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বিশ্বাস করেন, সরকারি উদ্যোগের পাশাপাশি করপোরেট হাউসগুলো যদি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে, তাহলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে।

বিশেষ করে নির্বাচনি ইশতেহার অনুযায়ী খেলার মাঠের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। আমিনুল হক বলেন, ঢাকার প্রতি দুটি ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে জমি অধিগ্রহণ করে নতুন মাঠ তৈরি করা হবে, যেখানে প্রবীণদের হাঁটার জন্য ওয়াকওয়ের সুবিধাও থাকবে। ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে গ্রামীণ জনপদে পড়ে থাকা মাঠগুলো সংস্কার এবং দেশের ৬৪টি জেলায় আধুনিক ইনডোর সুবিধাসম্পন্ন ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনার কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

এছাড়া বর্তমান সময়ের জনপ্রিয় ফুটসাল গেমের প্রসারে মাঠ তৈরিতে সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি। দেশের ক্রীড়া খাতকে স্বাবলম্বী করতে একটি পূর্ণাঙ্গ ‘স্পোর্টস ইন্ডাস্ট্রি’ গড়ার স্বপ্নের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে দেশেই আন্তর্জাতিক মানের ক্রীড়াসামগ্রী উৎপাদিত হবে, যা বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

নদীতে ডুবে ফরাসি ফুটবলারের মৃত্যু

খেলাধুলার সঙ্গে লেখাপড়া-সংস্কৃতি চর্চাতেও পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপের মাঝেই চাঞ্চল্য, ইরান দলের হোটেলের সামনে মরদেহ উদ্ধার