হোম > খেলা > ফুটবল

দ্বিতীয় পর্বে আবাহনী-কিংসের জয়

বাংলাদেশ ফুটবল লিগ

স্পোর্টস রিপোর্টার

দীর্ঘ বিরতির পর আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় পর্বের খেলা। দ্বিতীয় পর্বের উদ্বোধনী দিন জিতেছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী ৪-১ গোলে হারায় রহমতগঞ্জকে। ২১ ও ৫৩ মিনিটে ব্রুনো অলিভেইরা জোড়া গোল করেন। ২৯ মিনিটে ওগবাহ ও ৭৩ মিনিটে শাহ কাজেম গোল করেন।

অপর ম্যাচে কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ২-০ গোলে হারায় পিডব্লিউডিকে। ২২ মিনিটে হৃদয় ও ২৭ মিনিট সানডে কিংসের হয়ে দুটি গোল করেন।

অন্যদিকে মানিকগঞ্জে আরামবাগ ও ফকিরেরপুলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। পয়েন্ট ভাগাভাগি করেছে বাংলাদেশ পুলিশ এফসি ও ব্রাদার্স ইউনিয়নও।

গাজীপুরে অনুষ্ঠিত এই দুদলের ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়েছে। আজ একমাত্র ম্যাচে মোহামেডানের মুখোমুখি হবে ফর্টিস এফসি। কুমিল্লার মাঠে দুদলের ম্যাচটি শুরু হবে বেলা পৌনে ৩টায়।

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

মাঝমাঠের শিল্পীর ‘দ্য লাস্ট হুইসেল’

বিদায়বেলায় যা বললেন মামুনুল

মোহামেডানকে হারিয়ে শীর্ষ স্থানেই রইলো কিংস

ইউরোপের লিগে ১০ বাংলাদেশি হকি খেলোয়াড়

রোনালদোর মাইলফলকের রাতে জিতল আল নাসর

সংখ্যায় পিএসজি-বায়ার্ন ম্যাচের রেকর্ড