হোম > খেলা > ফুটবল

সিঙ্গাপুর ম্যাচে ফুটবল দলের টিম লিডার মঞ্জুরুল করিম

স্পোর্টস রিপোর্টার

নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মঞ্জুরুল করিম। বাংলাদেশ জাতীয় দলের টিম লিডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে টিম লিডর হিসেবে দায়িত্ব পালন করবেন মঞ্জুরুল। এই ম্যাচটি হবে সিঙ্গাপুরের মাঠে।

এর আগে বয়সভিত্তিক জাতীয় দলের টিম লিডার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞ রয়েছে তার। জাতীয় দলের বাইরে মোহামেডান ক্লাবের বর্তমান টিম লিডার তিনি। তাছাড়া অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ফুটবলার মঞ্জুরুল।

১৯৯৬ সালে খেলা ছেড়ে দেওয়ার পর ক্রীড়া সংগঠক হিসেবে পথচলা শুরু হয় তার। গত বছরের অক্টোবরে বাফুফের নির্বাচনে প্রথমবারের মতো সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। গত ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মঞ্জুরুল।

জিতেও শেষ রক্ষা হলো না বার্সেলোনার, ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

ইরান ইস্যুতে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, চাপে বিশ্বকাপ আয়োজকরা

চিকিৎসার জন্য স্পেন ছেড়ে ফ্রান্সে ক্ষুব্ধ এমবাপ্পে

ম্যাচ জিতল চীন, বাংলাদেশ হৃদয়

দেশের মেয়েদের পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশ কোচ

রিয়াল মাদ্রিদের দুঃস্বপ্নের রাত

দারুণ জয়ে শুরু উত্তর কোরিয়ার

চীনের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ

প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে বাংলাদেশের মেয়েরা

শক্তিশালী চীনের সামনে আত্মবিশ্বাসী বাংলাদেশ