হোম > খেলা > ফুটবল

প্রবাসী ট্রেভর ইসলামকে আনার চেষ্টায় বাফুফে

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ সিনিয়র ও বয়সভিত্তিক জাতীয় দলে একের পর এক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যোগ দিচ্ছেন। এবার প্রবাসীদের তালিকায় নাম লেখাতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ট্রেভর ইসলাম। সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলেন ২১ বছর বয়সি এ তরুণ। তবে দুপ্রান্তের উইংয়েও খেলতে পারেন এ ফুটবলার। বর্তমানে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী ট্রেভর এনসিএএ ডিভিশন-১ লিগে নিয়মিত খেলছেন তিনি।

তাকে বাংলাদেশ জাতীয় দলের অন্তর্ভুক্তির ব্যাপারে কাজ করছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। এক ভিডিও বার্তায় ফুটবল ফেডারেশনের এ কর্মকর্তা জানান, আক্রমণভাগের জন্য বেশ সম্ভাবনাময় খেলোয়াড় ট্রেভর। গত ডিসেম্বর থেকে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে বাফুফে। এরই মধ্যে ট্রেভরের জন্মনিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে।

ফাহাদ করিম বলেন, ‘ডিসেম্বর থেকেই আমরা তার সম্মতি নিই, এরপর প্রয়োজনীয় কাগজপত্রের কাজ শুরু করি। গত ১৮ ফেব্রুয়ারি তার জন্মনিবন্ধন এবং পরিবারের প্রয়োজনীয় সদস্যদের জন্মনিবন্ধন সম্পন্ন হয়েছে।’

আগামী মে মাসের মধ্যে তার পাসপোর্টসহ অন্যান্য আনুষ্ঠানিকতার কাজও শেষ হবে। তবে চলতি বছরই জাতীয় দলে তাকে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছে বাফুফে। কেননা পড়াশোনা ও ক্লাবের খেলা থাকায় এ বছর ফিফা উইন্ডোতে ট্রেভরের অংশ নেওয়াটা কঠিন হবে। ফাহাদ করিম বলেন, ‘নভেম্বর উইন্ডো নিয়ে আমরা কিছুটা আশাবাদী। ওই সময় সে আসতে পারে। আর আগামী বছর অবশ্যই তাকে পাওয়া যাবে।’

এর আগে রোনান ও ডেকলান সুলিভানকে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলে খেলানোর ব্যাপারে কাজ করছেন ফাহাদ করিম।

মেসি-রোনালদো নন, ‘ফেনোমেনন’ই সেরা

হ্যাটট্রিকে নায়ক রোনালদো জুনিয়র

মোহামেডান-আবাহনীর জয় পয়েন্ট হারাল কিংস-ফর্টিস

৪২ বছরের অবসান ঘটিয়ে ইউরোপা লিগের সেমিতে নটিংহ্যাম

নতুন ভূমিকায় মেসি, কিনলেন স্প্যানিশ ক্লাব

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে ইরান : ইনফান্তিনো

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’

স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করেও সেমিফাইনালে আর্সেনাল

রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে বায়ার্ন

বিশ্বকাপের আগে আইনি মারপ্যাঁচে মেসি