হোম > খেলা > ফুটবল

ইনজুরিতে ছিটকে গেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

চলতি মার্চের শেষ সপ্তাহে ফিফা উইন্ডোতে দুইটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। এই দুই দিনে পর্তুগিজদের প্রতিপক্ষ যথাক্রমে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। এই দুই ম্যাচে খেলতে পারবেন না ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে আছেন তিনি। এই ইনজুরির কারণে তাকে দেখা যাবে পর্তুগালের জার্সিতে।

এর আগে নিষেধাজ্ঞার কারণে নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের হয়ে সবশেষ ম্যাচে মাঠে নামতে পারেননি সিআর সেভেন। তিনি না থাকলেও ওই ম্যাচে আর্মেনিয়াকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারায় পর্তুগিজরা।

গত ২৮ ফেব্রুয়ারি আল-নাসরের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। প্রথমে ছোট চোট ভাবলেও পরে জানা যায় গুরুতর ইনজুরিতে পড়েছেন তিনি। এ নিয়ে কোচ জর্জে জেসুস বলেন, ‘আগের ম্যাচে ক্রিশ্চিয়ানো পেশির চোট নিয়ে মাঠ ছেড়েছিল। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর পরিষ্কার হওয়া গেছে, আমরা যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি গুরুতর এই ইনজুরি। তার বিশ্রামের সঙ্গে চিকিৎসাও করাতে হবে। ক্রিশ্চিয়ানো চিকিৎসার জন্য স্পেনে যাবে, অন্য খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে যেভাবে সামলায়।’

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপের মাঝেই চাঞ্চল্য, ইরান দলের হোটেলের সামনে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে ভিসার দেয়াল, এবার ঘানার সহ-অধিনায়ককে ঢুকতে দিল না কানাডা!

আজতেকার অশ্রুভেজা রাতে হিমেনেজের প্রত্যাবর্তন

আজ মুখোমুখি কানাডা ও বসনিয়া

২৫ পাসের অনবদ্য গোলে প্রত্যাবর্তনীয় জয় দক্ষিণ কোরিয়ার