হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

স্পোর্টস রিপোর্টার

অনিশ্চয়তা কেটে গেছে। বিশ্বকাপ ফুটবল বাংলাদেশের কোন কোন টেলিভিশন চ্যানেলে দেখা যাবে তা আপাতত চুড়ান্ত হয়েছে। তিনটি টিভি চ্যানেলে বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের ১০৪ ম্যাচের সবগুলো দেখা যাবে বলে আমার দেশ নিশ্চিত হয়েছে। এই টিভি চ্যানেলগুলো হলো বাংলাদেশ টেলিভিশন, টি স্পোর্টস ও সময় টিভি। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ফিফার কাছ থেকে পুরো বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচারের স্বত্ব কিনেছে। বাকি দুটি বেসরকারি টিভির কাছে সেই স্বত্ব সাব-লাইসেন্স হিসেবে দিয়েছে বিটিভি।

তবে এই ধরনের আর্ন্তজাতিক মানের খেলা সম্প্রচারের জন্য যে কারিগরী ও প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন সেটা এই মূর্হুতে সময় টিভির আছে কিনা- সেই নিশ্চয়তা এখনো মেলেনি। তবে সময় টিভি কর্তৃপক্ষ জানিয়েছেন বিশ্বকাপ শুরু হতে এখনো কয়েকদিন বাকি, এই সময়ের মধ্যে তারা খেলা সম্প্রচারের জন্য যে কারিগরী ও প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন সেটা তারা সমাধান করতে পারবেন।

এনক্রিপটেড চ্যানেল হলো এই খেলা সম্প্রচারের প্রাথমিক শর্ত। অর্থাৎ যে টিভি চ্যানেল এনক্রিপটেড নয়, তারা এই খেলা সম্প্রচারের উপযোগী হবে না। সময় টিভি ১১ জুনের আগে এই কারিগরী ও প্রযুক্তি সুবিধার পদ্ধতি অর্জন করতে পারলে টি স্পোর্টসের সঙ্গে তারাও এবারের বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করতে পারবে। বিটিভি থেকে এরই মধ্যে টি স্পোর্টসকে বিশ্বকাপের খেলা সম্প্রচারের জন্য পার্টনার হিসেবে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে সময় টিভির ব্রডকাস্ট হেড সালাউদ্দিন সেলিম আমার দেশকে জানান, এই কারিগরি জটিলতা আমরা দিন কয়েকের মধ্যেই সমাধান করতে সক্ষম হব। অনেক আলোচনা এবং সমঝোতা প্রক্রিয়া শেষে ফিফার কাছ থেকে বিটিভি বিশ্বকাপের সবগুলো ম্যাচ সম্প্রচারের জন্য টিভি রাইটেসের স্বত্ব কিনেছে প্রায় ৩.৫ মিলিয়ন ডলারে। বাংলাদেশি মুদ্রায় এই হিসেবটা দাড়ায় প্রায় ৪২ কোটি ৭০ লাখ টাকায়। অথচ শুরুতে এই স্বত্ব বিক্রিতে ফিফা এর প্রায় দ্বিগুন মুল্য হাঁকিয়েছিল।

বরখাস্ত কোচ জোনসের অভিযোগ বানোয়াটÑদাবি বাফুফের

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে জবিতে বিক্ষোভ

টিভির পর্দায় পাকিস্তান-ইংল্যান্ডের টেস্টের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের খেলা

মোহনগঞ্জে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিলের নামে প্রতারণার অভিযোগ

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

কাঁঠালিয়ায় গাঁজা ও ইয়াবাসহ আটক ৩

জলবায়ু ক্ষতির হিসাব থেকে বাদ যাচ্ছে মানুষের মানসিক ক্ষত

গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, ৪ জনের কারাদণ্ড

সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত