হোম > খেলা > ফুটবল

মেসির জন্য বার্সার ভালোবাসা

স্পোর্টস ডেস্ক

ফুটবল জাদুকর লিওনেল মেসি দেশের জার্সিতে তার বর্ণাঢ্য ও দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন। বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে নিজের শেষ পাতা লেখার সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে নেমে আসে আবেগের জোয়ার। আর এই ঐতিহাসিক মুহূর্তে মেসিকে বিশেষ শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছে তার শৈশব ও কৈশোরের দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা।

মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচের শেষ বাঁশি বাজার পরপরই কাতালান ক্লাবটি একাধিক ভাষায় তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিশেষ বার্তা প্রকাশ করে। আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচটিতে তিনি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন; দলের জয়ে একটি গোল করার সঙ্গে সতীর্থদের দিয়ে করান আরো দুটি গোল।

মেসির বিদায়ী এই ম্যাচটি শুরু থেকেই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বার্সেলোনা। ম্যাচের আগে ক্লাবের অফিসিয়াল কাভারেজে আর্জেন্টিনা দলের অনুশীলনের নানা মুহূর্ত তুলে ধরা হয়। এরপর যখন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার তার আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি টানেন, তখন সাবেক অধিনায়ককে স্মরণ করে বিশেষ আয়োজন করে ক্লাবটি।

বার্সেলোনা তাদের অফিসিয়াল বার্তায় লিখেছে, ‘২০০৮ সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক থেকে শুরু করে আলবিসেলেস্তেদের হয়ে এমন এক অবিস্মরণীয় ক্যারিয়ার, যেখানে প্রতিটি পদক্ষেপে ইতিহাস লেখা হয়েছে। অভিনন্দন লিও, আর্জেন্টিনার জার্সিকে আরো প্রতীকী ও কিংবদন্তিতুল্য করে তোলার জন্য।’

বার্সেলোনার ইতিহাসে মেসির অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি আর্জেন্টিনার জার্সিতে তার সুদীর্ঘ পথচলাও বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ও রূপকথার মতো এক অধ্যায়। ক্লাব ফুটবলের সঙ্গে দেশের হয়েও ট্রফি জয় ও অবিরাম পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। ক্যারিয়ারের এই বিশাল সমাপ্তির পরও ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবেন এই কিংবদন্তি।

নতুন বিতর্কে ফিফা সভাপতি ইনফান্তিনো

রেকর্ডের সামনে কেইন

মেসির বিদায়ের রাতে রূপকথার সমাপ্তি ওতামেন্দিরও

'পুরো বিশ্ব তোমার কাছে কৃতজ্ঞ’

চোখের জলে মেসিকে বিদায় এনজোর

বিশ্বকাপজয়ী পেদ্রোর বিদায়

‘কিংবদন্তিদের আলো নিভে না’, মেসিকে তাপিয়ার আবেগঘন বিদায়ী চিঠি

‘তোমার কাছে কৃতজ্ঞ, তোমাকে ভালোবাসি বন্ধু’

বিদায়ী ম্যাচে ‘লাল-হলুদ’ কার্ড পেলেন মেসি

‘এই সবুজ গালিচা ছেড়ে যেতে মন চাইছে না’