হোম > খেলা > ফুটবল

ক্ষুদে ফুটবলার সোহাদার চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার

স্তব্ধ হয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল কিশোরী ফুটবলার সোহাদার স্বপ্নযাত্রা। গাজীপুরের সবুজ মাঠ থেকে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত এক সড়ক দুর্ঘটনায় সব কিছু যেন এলোমেলো হয়ে গিয়েছিল তার।তবে সেই লড়াকু প্রাণকে আগলে নিতে কালক্ষেপণ করেননি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ সকালে রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে সশরীরে উপস্থিত হয়ে তিনি সোহাদার চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।

গাজীপুরের কালীগঞ্জের ভাইয়াশুতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা গতকাল শহীদ বরকত স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। মাঠের লড়াই শেষে বাড়ি ফেরার পথে পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয় এই ক্ষুদে প্রতিভা। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে দ্রুত ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।

সকালে হাসপাতালের শয্যাপাশে সোহাদার চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন এবং চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন। সোহাদাকে অভয় দিয়ে তিনি বলেন, 'তুমি মাঠের লড়াকু সৈনিক, এই যুদ্ধেও তোমাকে জয়ী হতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবাই তোমার সাথে আছি।'

সোহাদার পরিবারের দুশ্চিন্তা লাঘব করে প্রতিমন্ত্রী স্পষ্ট জানান যে, এই মেধাবী অ্যাথলেটের সুস্থ হয়ে ওঠা পর্যন্ত যাবতীয় চিকিৎসার ব্যয়ভার তিনি ব্যক্তিগতভাবে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বহন করবে। উন্নত চিকিৎসায় যেন কোনো প্রকার ত্রুটি না থাকে, সে বিষয়েও তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন।

স্কুল পর্যায়ে ফুটবলের প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ

‘প্রথম’ জয়ের দেখা পেল মানচিনির ইতালি

জিদানের ফ্রান্সকে জেতালেন ওলিসে

ছোট পর্দায় বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের সঙ্গে থাকছে নেশন্স লিগের যত খেলা

আমাদের নিখুঁত স্ট্রাইকার নেই: ডুলি

সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

মিরডিংকের জোড়া গোলে নেদারল্যান্ডসে জাভির প্রথম জয়

বাংলাদেশের সামনে আজ সিঙ্গাপুর

রোনালদোকে বাইরে রেখেই নরওয়েকে হারাল পর্তুগাল

জার্মানিকে হারিয়ে গ্রিসের অবিশ্বাস্য জয়