হোম > খেলা > ফুটবল

প্রত্যাশার চেয়েও মারাত্মক ইনজুরিতে রোনালদো

স্পোর্টস ডেস্ক

সামনে ফুটবল বিশ্বকাপ। রেকর্ড ষষ্ঠবারের মতো এই বৈশ্বিক আসরে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু দলের এ তারকা ফুটবলারের ইনজুরির খবর চিন্তায় ফেলেছে পর্তুগাল ও আল নাসর কর্তৃপক্ষকে। ভক্তদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। প্রাথমিকভাবে যেমনটা ধারণার করা হয়েছিল, তার চেয়ে বেশি গুরুতর সিআর সেভেনের হ্যামস্ট্রিং ইনজুরি। মন খারাপ করা খবরটা দিয়েছেন আল নাসর কোচ জর্জে জেসুস।

গত সপ্তাহে সৌদি প্রো লিগে আল ফায়হার বিপক্ষে আল নাসরের ৩-১ গোলের জয়ের ম্যাচে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন রোনালদো। পর্তুগাল অধিনায়ক চিকিৎসার জন্য সৌদি আরব ছেড়ে পা রেখেছেন স্পেনের রাজধানী মাদ্রিদে। তবে ৪১ বছরের এ মেগাস্টারের ফেরার সময় জানা যায়নি।

রোনালদোর চোট নিয়ে জেসুস বলেন, ‘আগের ম্যাচে ক্রিশ্চিয়ানো পেশির চোট নিয়ে মাঠ ছেড়েছিল। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর পরিষ্কার জানা গেছে, আমরা যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে বেশি গুরুতর তার ইনজুরি। বিশ্রামের সঙ্গে চিকিৎসাও করাতে হবে। ক্রিশ্চিয়ানো চিকিৎসার জন্য স্পেনে যাবে, অন্য খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে যেভাবে করে।’

বিতর্ক পেছনে ফেলে মাঠে ফিরতে প্রস্তুত রোনালদো : কোচ পস্তেকগ্লু

গ্রানিত শাকার দুই কোটি টাকা জরিমানা

বসুন্ধরা কিংস ও ফর্টিসের গোল উৎসব

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে খেলবে বাংলাদেশ

আন্তর্জাতিক বিরতিতে চোটের ছোবলে রাফিনিয়া-হালান্ডরা

সাদ-সোহেলের নাইট ক্লাবে যাওয়া ঠিক হয়নি: জামাল

ফুলহামের বর্ষসেরা বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

নেইমারের জোড়া গোলে রক্ষা সান্তোসের

মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’

শেষ মুহূর্তের গোলে উজবেকদের হারিয়ে বাংলাদেশের শুরু