হোম > খেলা > ফুটবল

ইরান বিশ্বকাপে থাকছে কি না, জানে না ফেডারেশন

স্পোর্টস ডেস্ক

ইরানে ফের যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল। এবারের আগ্রাসনে ইতোমধ্যে নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এরপরেই আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশ নেওয়া নিয়ে তৈরি হয়েছে আরো বেশি অনিশ্চয়তা। কারণ, বিশ্ব ফুটবলের এবারের আসরের আয়োজক যে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই অনিশ্চয়তার মধ্যে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানান, ইরান বিশ্বকাপে খেলবে কি না, তা এখনো জানেন না তিনি। দেশটির সর্বোচ্চ সরকারি কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিন দেশে আয়োজন করা হবে বিশ্বকাপের এবারের আসর। এবার ‘জি’ গ্রুপে বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে ইরান। দেশটির গ্রুপপর্বের সবগুলো ম্যাচের ভেন্যু লস অ্যাঞ্জেলস ও সিয়াটল।

যুক্তরাষ্ট্রের দুই শহরে গ্রুপপর্বে সবগুলো ম্যাচ থাকায় ইরানের ভবিষ্যৎ কী হবেÑএ নিয়ে জেগেছে প্রশ্ন। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ ইরানের একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানান, এখন পর্যন্ত বিশ্বকাপ বয়কটের কোনো সিদ্ধান্ত পায়নি ফুটবল ফেডারেশন।

তিনি বলেন, ‘এটা এখন বলা সম্ভব না। কিন্তু এ বিষয়ে নিশ্চয় কোনো না কোনো বার্তা দেওয়া হবে।’

মেহদি তাজ আরো যোগ করেন, ‘দেশের শীর্ষ পর্যায়ের ক্রীড়াবিষয়ক কর্মকর্তারা নিশ্চয় এই ব্যাপারে দেখবেন। হয়তো তারা আগে এ বিষয়ে চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেবে।’

ভিসা জটিলতায় ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে আগে থেকেই ছিল খানিকটা শঙ্কা। সেই শঙ্কা আরো বেড়েছে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর। এই হামলার কারণে বিশ্বকাপ খেলার সম্ভাবনা খানিকটা ক্ষীণ হয়েছে সেটা স্বীকার করে নেন মেহদি তাজ। তিনি বলেন, ‘এ হামলার পর বিশ্বকাপকে সামনে রেখে আমাদের কাছ থেকে আশাবাদী হওয়ার প্রত্যাশা করা যায় না, এটুকু নিশ্চিত। যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা আমাদের মাতৃভূমিতে আঘাত হেনেছে। এ ঘটনা বিনা জবাবে পার পাবে না।’

বিশ্বকাপে হলুদ কার্ড নিয়মে বড় পরিবর্তন আনল ফিফা

এনরিকের ক্যারিয়ারসেরা ম্যাচ, কোম্পানি-কেইন আশা হারাচ্ছেন না

বিশ্বকাপের প্রস্তুতি সভায় যোগ দেয়নি ইরান

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, ঝুলে আছে নেইমারের ভাগ্য

হোঁচট খেলো লুকা জিদানের বিশ্বকাপ স্বপ্ন

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে সরাল ফিফা

৯ গোলের মহারণে বায়ার্নকে হারাল পিএসজি

অ্যাটলেটিকো-আর্সেনাল মহারণ আজ

হামজা চৌধুরীকে নিয়ে তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থীরা

পিডব্লিউডির কাছে হেরে ছিটকে গেল আবাহনী