হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপ অভিজ্ঞতায় এগিয়ে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

এন্দ্রিক, লুকাস পাকেতা, পেদ্রো, নেইমার কি জায়গা পেয়েছেন ব্রাজিল বিশ্বকাপ দলে? কোচ কার্লো আনচেলত্তি আজ রাতেই উত্তরটা দিয়ে ফেলবেন। মিটিয়ে দেবেনসবার কৌতূহল। তবে মূল স্কোয়াড ঘোষণার আগে একটি বিষয় নিশ্চিত হওয়া গেছে আর তা হলো আসন্ন ফুটবলে বিশ্বমঞ্চের জন্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এ শতাব্দীর সবচেয়ে অভিজ্ঞ দল ঘোষণা করেছে।

গত সোমবার ফিফার কাছে সিবিএফ ৫৫ জনকে নিয়ে গড়া প্রাথমিক দল জমা দিয়েছে। এ দলের অন্তত ২০ ফুটবলার কম করে হলেও একটি করে বিশ্বকাপ খেলে ফেলেছেন এবং তাদের সবাই খেলেছেন গত বিশ্বকাপেও। এই ২০ খেলোয়াড়ের মধ্যে ১৫ জনের বিশ্বকাপ একরকম নিশ্চিতই বলা চলে। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, ক্যাসেমিরো ও মারকুইনহোসের জায়গা শতভাগ নিশ্চিত- এতে কোনো সন্দেহ নেই। অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, ফ্যাবিনহো ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিও দলে থাকার মতো ফুটবলার।

আক্রমণভাগে পাঁচ খেলোয়াড় ব্রাজিলের হেক্সা মিশনে থাকতে পারেন, যারা বিশ্বকাপে খেলার অভিজ্ঞতাসম্পন্ন। আর মিডফিল্ডে পাঁচ বা ছয়জনের মধ্যে বিশ্বকাপে খেলা চারজন জায়গা পাচ্ছেন।

শতাব্দীর সবচেয়ে অভিজ্ঞ দলের রেকর্ড গড়তে ব্রাজিলের ওই ১৫ জনকে প্রয়োজন নেই। কারণ, এর আগে সর্বোচ্চ অভিজ্ঞ ফুটবলার ছিলেন ১০ জন, ২০০৬ ও ২০২২ সালে। অন্য হিসাবে এ শতাব্দীতে সবচেয়ে কমসংখ্যক ব্রাজিলিয়ান ফুটবলার প্রথমবারের মতো বিশ্বকাপ মাতাতে যাচ্ছেন। ২০০৬ সালে তারা সবচেয়ে কম ১৩ ‘নতুন মুখ’ রেখে এই রেকর্ড দখলে নিয়েছিল।

কিন্তু বিশ্বকাপে সফলতা এসব পরিসংখ্যানের ওপর নির্ভরশীল নয়। ২০২২ সালে শিরোপা জয়ের মিশনে আর্জেন্টিনার সাত খেলোয়াড়ের বিশ্বকাপ অভিষেক হয়েছিল। অন্যদিকে ফ্রান্স ২০১৮ সালে জিতে নিয়েছিল মাত্র ছয় অভিজ্ঞ ফুটবলারকে নিয়ে। ২০১৪ সালে ব্রাজিলকে ৭-১ গোলে হারানো জার্মান দলে ১১ খেলোয়াড়ের আগে অন্তত একটি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা ছিল। ওই দল নিয়েই সেবার আর্জেন্টিনাকে ধরাশায়ী করে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। সে যাহোক, অভিজ্ঞতার বিচারে এবার শক্তিশালী স্কোয়াড নিয়েই হেক্সা জয়ের অভিযাত্রা শুরু করবে সেলেসাওরা।

কোলম্যানকে নিয়োগ দিচ্ছে না বাফুফে

বার্সার ইতিহাসের রাতে অশ্রুস্নাত বিদায় লেভানডোভস্কির

বিশ্বকাপে এআই বিপ্লব, বদলে যাচ্ছে ফুটবলের ভবিষ্যৎ

আটলান্টিকের ছোট্ট দ্বীপ কেপ ভার্দের রূপকথা

মেসির জোড়া জাদুতে নতুন স্টেডিয়ামে প্রথম জয় মিয়ামির

এফএ কাপ জিতে ট্রেবলের স্বপ্ন বাঁচিয়ে রাখল ম্যানসিটি

ফুটবলার রপ্তানিতে ‘চ্যাম্পিয়ন’ ব্রাজিল

চেলসির হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন ম্যানসিটি

মেক্সিকোয় শিক্ষকদের আন্দোলনের হুমকি, শঙ্কায় বিশ্বকাপ

ফ্রান্সের ফুটবলারকে নিয়ে শক্তি বাড়াল মরক্কো