হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপের রেকর্ড গড়েই ইংল্যান্ডের বর্ষসেরা বেলিংহাম

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপে গোলের রেকর্ড গড়ে এবার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন জুড বেলিংহাম। ২০২৫-২৬ মৌসুমে জাতীয় দলের হয়ে তাঁর করা সাত গোলের সবকটিই এসেছে বিশ্বকাপে। এক আসরে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েছেন এই মিডফিল্ডার।

বিশ্বকাপে বেলিংহামের পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ অবদান ছিল ইংল্যান্ডের তৃতীয় হয়ে আসর শেষ করার পেছনে। শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলের জয়ে জোড়া গোল করেন তিনি। এরপর কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের ২-১ ব্যবধানের জয়েও দুটি গোল করেন বেলিংহাম। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর এটি ইংল্যান্ডের সেরা ফল।

জাতীয় দলের হয়ে দুর্দান্ত সময় কাটানোর স্বীকৃতি হিসেবে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন বেলিংহাম। অফিসিয়াল ইংল্যান্ড অ্যাপে সমর্থকদের ভোটে এই পুরস্কার পেয়েছেন তিনি।

পুরস্কার পাওয়ার পর বেলিংহাম বলেন, ভক্তদের কাছ থেকে আবারও স্বীকৃতি পাওয়া তাঁর জন্য বড় সম্মানের। জাতীয় দলের হয়ে খেলার সময় পুরস্কারের কথা মাথায় থাকে না বলেও জানান তিনি। তবে অসাধারণ একটি মৌসুমের পর এই স্বীকৃতিকে বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

আমরা শিখতে এসেছি: ডুলি

ড্র করেও র‍্যাংকিংয়ে ব্রাজিলের পতন

হারে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

হালান্ডের জোড়া গোলে ডেনমার্ককে হারাল নরওয়ে

রোনালদোর গোল মিসের রাতে জয়ের নায়ক ফেলিক্স

মালয়েশিয়া ম্যাচে পয়েন্ট চায় বাংলাদেশ

তরুণদের আন্তর্জাতিক ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা শেখাতেই ‘মেসি কাপ’

ফিলিস্তিনে শিশুদের জন্য দুটি ফুটবল মাঠ বানাল ফিফা

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ক্রিকেট ও ফুটবলের রোমাঞ্চ

কাউকে ভয় নয়, পয়েন্ট চান হামজা