হোম > খেলা > ফুটবল

প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

ফিফা প্রীত ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে মাঠের নামার আগে একাদশ দেখে বাংলাদেশের সমর্থকেরা জমজমাট লড়াইয়ের আশা করেছিলেন। তবে ম্যাচে দেখা গেল ভিন্ন চিত্র। আক্রমণে দাপট দেখিয়ে প্রথমার্ধেই বাংলাদেশের জালে তিন গোল দিয়েছে ভিয়েতনাম। তাতে প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে গেছে বাংলাদেশ।

ম্যাচের অষ্টম মিনিটেই ভিয়েতনাম গোলমুখ খোলে। সতীর্থের কাছ থেকে বল পেয়ে জাল কাঁপান তুয়ান হাই। ১৭তম মিনিটে দলকে রক্ষা করেন মেহেদী হাসান শ্রাবণ। এনগুয়েন হোয়াংয়ের ভলি রুখে দেন বাংলাদেশি কিপার। অবশ্য এক মিনিট বাদেই গোল আদায় করে নেয় ভিয়েতনাম।

১৮তম মিনিটে আরেকটি সেট পিস থেকে শ্রাবণকে পরাস্ত করেন দো দুই মাহন। এরপর বিরতির আগে আরেকটি গোল হজম করে বাংলাদেশ। ৩৮ মিনিটে এনগুয়েইন হাই লং বক্সে বল নিয়ে ঢুকে পড়েন। তারিক কাজীর ভুলকে কাজে লাগিয়ে ডানদিক দিয়ে নিচু শটে স্কোর ৩-০ করেন।

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ অকল্পনীয়, বলছেন এমবাপ্পে

হামজাকে নিয়েই বাংলাদেশের শুরু

ফুটবল মাঠে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ টিকিট : শেষ ধাপে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে বিক্রি

আফকন বিতর্ক: মরক্কোর পক্ষে রায়, ক্রীড়া আদালতে যাচ্ছে সেনেগাল

কঠিন পরীক্ষার সামনে হামজা-জামালরা

রোনান সুলিভান: খেললেন, গোল করলেন এবং জেতালেন

ব্রাজিল-আর্জেন্টিনা শিবিরে চোটের হানা

রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামবেন রোনালদো জুনিয়র!

লিভারপুল ছাড়ছেন সালাহ, যাচ্ছেন কোথায়?