হোম > খেলা > ফুটবল

গোল লাইনে বল নিয়ে বিতর্ক

স্পোর্টস রিপোর্টার

ফিফা প্রীতি ম্যাচে ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে ২-১ গোলে বাংলাদেশের জয়ের পর গোল লাইনে বল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমার দুই পায়ের ফাঁক গলে বল চলে যায় গোল লাইনের কাছে।

ভিডিওতে ক্যামেরার যে অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে, তাতে দেখা যায় বল ছিল বিপজ্জনক জায়গায়। কিন্তু সেটি গোল হিসেবে গণ্য হয়নি। ফলে ইউরোপের মাটিতে প্রথম জয়ের আনন্দ করে বাংলাদেশ। তবে ম্যাচ শেষে এ নিয়ে বিতর্কের জন্ম দেয় সান মারিনো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) ফিফাকে এক হাত নেয় তারা।

এ প্রসঙ্গে বাংলাদেশ দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য আমার দেশকে বলেন, ‘প্রথমে মিতুলের যে মিসটেকটা হয়েছে, সেটি দ্রুতই সে রিকভারি করেছে। রেফারি ও এক্সপার্টরা বিষয়টি দেখেছেন। তাদের কাছে মনে হয়নি এটি গোল হয়েছে, তাই গোল দেয়নি। আমি মনে করি, কোনো দল হেরে গেলে অনেক কথাই বলে। দিন শেষে আমরা জিতেছি। এখন হেরে যাওয়া দল অনেক কথাই হয়তো বলবে। এ নিয়ে মাথা ঘামালে হবে না। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ পুরো ম্যাচে মিতুল কিছু ভুল করলেও ভালো সেভ করেছে। বাংলাদেশের জয়ের ম্যাচে ভালো পারফরম্যান্স করেছে মিতুল।

ইরানের বিশ্বকাপ উন্মাদনা হারিয়ে গেছে বিষণ্ণতার ছায়ায়

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

জিতলেও দলের দুর্বলতা দেখছেন কোচ ডুলি

শুরুর আগেই বিশ্বকাপ শেষ জার্মানির কার্লের!

ঋতুপর্ণার গোলে স্বস্তির সমতায় বিরতিতে বাংলাদেশ

‘পানি নিয়েও ব্যবসা’ অভিযোগের পর অবস্থান বদলাল ফিফা

ভিসা পেলেন ইরানের ফুটবলাররা, অনিশ্চয়তায় কর্মকর্তারা

বাংলাদেশের হ্যাটট্রিক নাকি ভারতের ষষ্ঠ শিরোপা

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের