হোম > খেলা > ফুটবল

অপরাজিত চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস

‎নারী ফুটবল লিগ

স্পোর্টস রিপোর্টার

নারী ফুটবল লিগের সপ্তম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী স্টারস। আজ লিগের শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ সেনাবাহিনীকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে নবাগত দল রাজশাহী। ১০ ম্যাচ খেলে মোট ৩০ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছেন ঋতুপর্না, আলপিরা। অন্যদিকে, ১০ ম্যাচে সেনাবাহিনীর অর্জন ২৪ পয়েন্ট।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সেনাবাহিনীর মুখোমুখি হওয়ার আগে চ্যাম্পিয়ন হতে এক পয়েন্ট দরকার ছিল রাজশাহীর। আর শিরোপার লড়াই প্লে-অফে টেনে নিতে সেনাবাহিনীর প্রয়োজন ছিল তিন পয়েন্ট। এমন সমীকরণ সামনে রেখে শিরোপা নির্ধারণী ম্যাচটি দারুণ জয়ে রাঙিয়ে দিলো রাজশাহীর মেয়েরা। খেলার দ্বিতীয়ার্ধে তিনটি গোল পেয়েছে তারা। বিরতির পর রাজশাহীকে আনন্দের উপলক্ষ্য এনে দেন আলপি আক্তার। সেনাবাহিনীর রক্ষণ দেয়াল ভেঙে আক্রমণে যান সৌরভী আকন্দ। তার বাড়ানো পাস থেকে আলতো টোকায় গোল করেন আলপি। ৫৯ মিনিটে স্কোর লাইন ২-০ করেন শাহেদা আক্তার রিপা। ঋতুপর্ণার ক্রস থেকে সরাসরি শটে বল জাল জড়ান এই ফরোয়ার্ড। ৮৮ মিনিটে রাজশাহীকে তৃতীয় গোল এনে দেন ঋতুপর্ণা চাকমা।

দীর্ঘ দেড় বছর পর এবার মাঠে গড়িয়েছে নারী ফুটবল লিগের সপ্তম আসর। গত ২৯ ডিসেম্বর থেকে লিগ শুরু হয়। মাঠের অব্যবস্থাপনা, সূচিসহ নানা বিষয় নিয়ে নারী লিগ বিতর্কের মুখে পড়ে। খেলার শেষ দিকে লিগের ট্রফি উন্মোচন করে বাফুফে। ১১ দলের লিগে গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি ১০ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পায়। এবারের লিগে খেলেনি সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত এইচএসসি পরীক্ষার্থী, ক্রেনচালক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে রেনো শহরের কাছে দাবানল, নিরাপদ স্থানে ৪০ সহস্রাধিক মানুষ

ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ: পাল্টা ব্যবস্থা নিতে কতটা সক্ষম ইরান

নির্বাচন চান না জেলেনস্কি, বললেন যুদ্ধকালে নির্বাচন ইউক্রেনকে ‘ধ্বংস’ করে দেবে

যুক্তরাষ্ট্র হতাশ, নতুন নিষেধাজ্ঞা ব্যর্থ হবে: ইরান

নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ শিশু নিহত

ঢাকায় চার বন্ধু দেশের দূতাবাসে হামলার হুমকি

বন্ধুকে চাকরি দেওয়ার প্রলোভনে অপহরণের পর টঙ্গীতে এনে হত্যা

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম