হোম > খেলা > ফুটবল

ইরাকের বিশ্বকাপ স্বপ্নে ধাক্কা

স্পোর্টস ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব এবার পড়তে শুরু করেছে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনেও। আকাশপথ বন্ধ থাকায় অনিশ্চয়তার মুখে পড়েছে ইরাক জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে অংশগ্রহণ। আগামী ৩১ মার্চ মেক্সিকোর মন্টেরে শহরে প্লে-অফ ম্যাচে বলিভিয়া জাতীয় ফুটবল দল ও সুরিনাম জাতীয় ফুটবল দলের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হওয়ার কথা ইরাকের। সেই ম্যাচে জয়ী দল নিশ্চিত করবে বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট।

তবে বর্তমান পরিস্থিতিতে পুরো দলকে মেক্সিকোতে পৌঁছে দেওয়া নিয়েই উদ্বিগ্ন ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে ইরাক জাতীয় দল জানায়, তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনকে অবহিত করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, আকাশসীমা বন্ধ থাকায় দলের প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড সংযুক্ত আরব আমিরাত থেকে বের হতে পারছেন না। একই সঙ্গে কয়েকটি দূতাবাস বন্ধ থাকায় দলের কয়েকজন খেলোয়াড়, কোচিং স্টাফ ও মেডিকেল টিমের সদস্যরা মেক্সিকোর ভিসাও সংগ্রহ করতে পারছেন না।

উল্লেখ্য, ইরাক এর আগে মাত্র একবার বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল—১৯৮৬ সালে। সেই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। এবার প্লে-অফ জিততে পারলে এশিয়া থেকে নবম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করার সম্ভাবনা রয়েছে।

বিশ্বকাপে হলুদ কার্ড নিয়মে বড় পরিবর্তন আনল ফিফা

এনরিকের ক্যারিয়ারসেরা ম্যাচ, কোম্পানি-কেইন আশা হারাচ্ছেন না

বিশ্বকাপের প্রস্তুতি সভায় যোগ দেয়নি ইরান

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, ঝুলে আছে নেইমারের ভাগ্য

হোঁচট খেলো লুকা জিদানের বিশ্বকাপ স্বপ্ন

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে সরাল ফিফা

৯ গোলের মহারণে বায়ার্নকে হারাল পিএসজি

অ্যাটলেটিকো-আর্সেনাল মহারণ আজ

হামজা চৌধুরীকে নিয়ে তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থীরা

পিডব্লিউডির কাছে হেরে ছিটকে গেল আবাহনী