হোম > খেলা > ফুটবল

এনরিকের ক্যারিয়ারসেরা ম্যাচ, কোম্পানি-কেইন আশা হারাচ্ছেন না

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পিএসজি ও বায়ার্ন মিউনিখের লড়াই রোমাঞ্চের সব সীমা ছাড়িয়েছে। আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা ম্যাচে শেষ পর্যন্ত ৫-৪ গোলে জয় পায় পিএসজি। প্যারিসে অনুষ্ঠিত প্রথম লেগের এই ম্যাচটি জায়গা করে নিয়েছে ইতিহাসে, আর এমন উত্তেজনাপূর্ণ লড়াই নিজের কোচিং ক্যারিয়ারের সেরা বলে মন্তব্য করেছেন পিএসজি কোচ লুইস এনরিকে। তবে ম্যাচ হেরেও দমে যাননি বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানি। তার চোখ ফিরতি লেগে। একই সুর দলের স্ট্রাইকার ভিনসেন্ট কোম্পানির কণ্ঠেও।

ম্যাচ শেষে এনরিকে বলেন, ‘এমন তীব্রতার ম্যাচ এর আগে কখনো দেখিনি। এখন ভুল খোঁজার সময় নয়, আমাদের সবাইকে অভিনন্দন জানানো উচিত। আজকে জয় যেমন আমাদের প্রাপ্য ছিল, তেমনি ড্র করা কিংবা হারারও সম্ভাবনা ছিল। অসাধারণ একটি ম্যাচ ছিল। কোনো সন্দেহ ছাড়াই এটি আমার কোচিং ক্যারিয়ারের সেরা ম্যাচ। খুব ক্লান্ত অনুভব করছি অথচ আমি এক কিলোমিটারও দৌড়াইনি। খেলোয়াড়রা কেমন অনুভব করছেন জানি না। নিজেদের মাঠে বায়ার্ন আরো শক্তিশালী, তবে আমরা সেখানেও একই মানসিকতা নিয়ে খেলব।’

এই ম্যাচে প্রথমার্ধেই হয় পাঁচটি গোল, যেখানে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধের শুরুতে দ্রুত দুই গোল করে ৫-২ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে হাল না ছেড়ে দুই গোল শোধ করে ব্যবধান কমিয়ে আনে বায়ার্ন, যা ফিরতি লেগের জন্য আশা জাগিয়ে রাখে জার্মান চ্যাম্পিয়নদের।

ম্যাচটি গ্যালারি থেকে দেখেছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে থাকতে না পারা এই কোচ ম্যাচ শেষে নিজের অনুভূতি লুকাননি, ‘কোনো মজা নেই। ভবিষ্যতে এমন কিছু না ঘটলে ভালো লাগবে। ৮০ মিটার দূরে বসে কোনো সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তবে খেলোয়াড়দের লড়াইয়ে ফেরার ধরনটা ভালো লেগেছে। সমর্থকদের মধ্যে আগুন দরকার। এমন ম্যাচে সেটাই পার্থক্য গড়ে দিতে পারে।’

অন্যদিকে, বড় ব্যবধানে পিছিয়ে থেকেও যেভাবে দল ঘুরে দাঁড়িয়েছে, তাতে সন্তুষ্ট বায়ার্নের স্ট্রাইকার হ্যারি কেইন। তিনি বলেন, ‘আজকে অনেক সুযোগ তৈরি হয়েছে, পরের সপ্তাহেও সম্ভবত তেমনটা হবে। যারা সুযোগ কাজে লাগাতে পারবে, তারাই পরের ধাপে যাবে। ঘুরে দাঁড়িয়ে ৫-৪ গোলে ফিরে আসতে পেরেছি, তাতে আমরা গর্বিত। কারণ প্রতিপক্ষের মাঠে ৫-২ গোলে পিছিয়ে থাকাটা কঠিন পরিস্থিতি। কিন্তু আমরা লড়াই করেছি এবং লড়াইয়ে টিকে আছি।’

বিশ্বকাপে হলুদ কার্ড নিয়মে বড় পরিবর্তন আনল ফিফা

বিশ্বকাপের প্রস্তুতি সভায় যোগ দেয়নি ইরান

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, ঝুলে আছে নেইমারের ভাগ্য

হোঁচট খেলো লুকা জিদানের বিশ্বকাপ স্বপ্ন

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে সরাল ফিফা

৯ গোলের মহারণে বায়ার্নকে হারাল পিএসজি

অ্যাটলেটিকো-আর্সেনাল মহারণ আজ

হামজা চৌধুরীকে নিয়ে তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থীরা

পিডব্লিউডির কাছে হেরে ছিটকে গেল আবাহনী

পিএসজি-বায়ার্ন মহারণ আজ