হোম > খেলা > ফুটবল

বাংলাদেশ-পাকিস্তানের ড্র

চার জাতির ফুটবল টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার

মালদ্বীপে চলমান চার জাতির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ড্র করল বাংলাদেশ ও পাকিস্তান। দুদলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ফলে পয়েন্ট ভাগাভাগি করল তারা। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ৪ জুন। একই দিন স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে পাকিস্তান। আগামী ৭ জুন মালদ্বীপের বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এ টুর্নামেন্টে মালদ্বীপ, আফগানিস্তান ও পাকিস্তান জাতীয় দল খেললেও বাংলাদেশের অলিম্পিক দল অংশ নিয়েছে।

মালের ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বেশ দারুণ লড়াই করেছে বাংলাদেশের তারুণ্যদীপ্ত দল। খেলার আধঘণ্টার মধ্যেই গোল পেয়ে যেতে পারত বাংলাদেশ। ২৭ মিনিটে পাকিস্তান গোলরক্ষক ‘প্রাচীর হয়ে না দাঁড়ালে এগিয়ে যেতে পারত লাল-সবুজের জার্সিধারীরা। অবশ্য অনেক সুযোগ তৈরি করেও গোল পায়নি পাকিস্তান। তাদের হতাশ করেছেন বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। তার অসাধারণ দক্ষতার কারণেই গোলবঞ্চিত হলো পাকিস্তান। ম্যাচসেরাও হয়েছেন শ্রাবণ।

ম্যাচশেষে তিনি জানান, পাকিস্তানের বিপক্ষে জিততে চেয়েছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করতে হলো। প্রত্যাশার শতভাগ পূরণ না হলেও পরবর্তী ম্যাচের দিকে এখন চোখ তাদের। অন্যদিকে, রাব্বি হোসেন রাহুল, নাজমুল হুদারা দারুণ খেলেছেন। তারা সম্ভাবনাময় ফুটবল খেলেছেন। সামনের ম্যাচে কাঙ্ক্ষিত জয়ের আশায় বাংলাদেশ।

আলজেরিয়ার বিশ্বকাপ দলে জিদানের ছেলে

বিশ্বকাপে কতদূর যেতে পারবে জার্মানি

বিশ্বকাপে ‘ট্যাকটিক্যাল টাইম-আউট’ ঠেকাতে নতুন নিয়ম আনছে ফিফা

বিশ্বকাপের সেমিফাইনালে কারা? হিসাব-নিকাশে এগিয়ে চার দল

মেসির ১০ নম্বর ও তিন তারকা আঁকা বিমানে বিশ্বকাপের দেশে আর্জেন্টিনা

পানামাকে গোলবন্যায় ভাসিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু ব্রাজিলের

ইরানের বিপ্লব-পূর্ব পতাকা নিষিদ্ধ হচ্ছে বিশ্বকাপে

ভিসা জটিলতায় বিশ্বকাপ যাত্রা পিছিয়ে গেল দক্ষিণ আফ্রিকার

১০ নম্বর জার্সিতে বিশ্বকাপ মাতাবেন নেইমার

ভারতের কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ